জনাব আব্দুল করিম মিয়ার কৃষি খামারে উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর কি না চিত্রসহ মন্তব্য কর।
উত্তর: জনাব আব্দুল করিম মিয়ার কৃষি খামারে উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর। প্রান্তিক উৎপাদন সূচি তৈরি করে চিত্রের সাহায্যে এ বিধিটি ব্যাখ্যা করা হলো- উপরের চিত্রে উপকরণ ব্যয় ও প্রান্তিক উৎপাদনের সংমিশ্রণ বিন্দু যোগ করে প্রান্তিক উৎপাদন রেখা MP অঙ্কন করা হয়েছে। চিত্রে দেখা যায়, ১ একক শ্রমের প্রান্তিক উৎপাদন ২০০ মণ। শ্রম নিয়োগ বাড়িয়ে ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ একক করা হলে প্রান্তিক উৎপাদন কমে যথাক্রমে ১৫০, ১০০, ৫০, ২০, ০ ও -২০ মণ হয়। অর্থাৎ দেখা যায়, উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন কমতে থাকে। এভাবে উপকরণ নিয়োগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। সুতরাং বলা যায়, করিম মিয়ার কৃষি খামারে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
জনাব আব্দুল করিম মিয়ার কৃষি খামারে উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্র…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর