AC রেখা U আকৃতির হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের AC রেখা মূলত গড় ব্যয় (AC) রেখা। উৎপাদনের প্রথমদিকে গড় ব্যয় কমতে থাকে এবং একটি নির্দিষ্ট স্তরের পর আবার গড় ব্যয় বাড়তে থাকে বলে উদ্দীপকের AC রেখা 'U [গণিত] আকৃতির হয়। এছাড়া বিভিন্ন কারণে AC রেখা 'U [গণিত] আকৃতির হয়, যা নিচে আলোচনা করা হলো-১. গড় স্থির ব্যয় ও গড় পরিবর্তনশীল ব্যয়ের সমন্বিত প্রভাবে AC রেখা 'U [গণিত] আকৃতির মতো হয়।২. অভ্যন্তরীণ ও বাহ্যিক সুযোগ-সুবিধার প্রভাবে উৎপাদনের প্রথমদিকে AC রেখা নিম্নগামী হয় কিন্তু একটি নির্দিষ্ট স্তরের পর উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে AC রেখা ঊর্ধ্বগামী হয়। এভাবেই AC রেখাটি 'U [গণিত] আকৃতির মতো হয়।৩. পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধির কারণে AC রেখাটি 'U [গণিত] আকৃতিবিশিষ্ট হয়ে থাকে।৪. উৎপাদনের শুরুতে উপাদানের ব্যয় সাময়িকভাবে হ্রাস করা গেলেও পরবর্তী সময়ে ওই ব্যয় আবার বৃদ্ধি পায়। ফলে AC রেখা 'U [গণিত] আকৃতির হয়।পরিশেষে বলা যায়, উপরোল্লিখিত কারণগুলোর প্রভাবে AC রেখা তথা গড় ব্যয় রেখা 'U [গণিত] আকৃতির হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
AC রেখা U আকৃতির হওয়ার কারণ বিশ্লেষণ কর।
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর