শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উৎপাদনের যে বিধিটি কার্যকর হয়েছে তা কৃষিক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হলেও সকল খাতে তা কার্যকর হয় না-উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর, হয়েছে, যা কৃষিক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হলেও তা সকল খাতে কার্যকর হয় না। উদ্দীপকে দেখা যাচ্ছে, শ্রম ও মূলধন বিনিয়োগ একটি নির্দিষ্ট হারে অর্থাৎ প্রতি ক্ষেত্রে ১ জন করে শ্রমিক বৃদ্ধি করা হয়েছে। কিন্তু মোট -উৎপাদন নির্দিষ্ট হারে বৃদ্ধি না পেয়ে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পেয়েছে। এটাই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি।ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কৃষিক্ষেত্রে বেশি প্রযোজ্য। কৃষিক্ষেত্রে ভূমির উর্বরাশক্তি সবসময় সমান থাকে না। একই ভূমি বারবার ব্যবহারের কারণে প্রাকৃতিক উপায়ে উর্বরাশক্তি হ্রাস পায়। যার দরুন উৎপাদনও হ্রাস পায়। তাছাড়া দিন দিন জনসংখ্যা বেড়েই চলেছে। কিন্তু ভূমি বাড়ছে না। ভূমির জোগান সীমাবদ্ধ। বিশেষ করে ভূমির ওপর কৃষি নির্ভরশীল। ভূমিতে উৎপাদনের লক্ষ্যে যে উপকরণ ব্যয় করা হয়, উৎপাদন সে হারে বৃদ্ধি পায় না। শিল্পক্ষেত্রে যে ধরনের উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রে তার তুলনায় নিম্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহৃত হয়। এ কারণে এ বিধিটি কৃষিক্ষেত্রে প্রযোজ্য।দীর্ঘমেয়াদে যখন উৎপাদনের সকল উপাদান পরিবর্তন করা সম্ভব হয়, তখন এই বিধিটি কার্যকর নাও হতে পারে। যেমন শিল্প খাতে বা সেবা খাতের যত ক্ষেত্রগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন পদ্ধতির উন্নয়নের মাধ্যমে এ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে অতিক্রম করা যায়।সুতরাং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষিক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য হলেও এটি সকল খাতের জন্য সবসময় কার্যকর নয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উৎপাদনের যে বিধিটি কার্যকর হয়েছে তা কৃষিক্ষেত্রে সর্বাধিক …

উদ্দীপক

নিচের সূচিতে অন্যান্য অবস্থা স্থির বিবেচনা করে শ্রমের নিয়োগ (L) ও মোট উৎপাদনের (TP) পরিমাণের তথ্য দেওয়া হলো-

Comilla · 2025

উত্তর

দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।

উত্তর

সাধারণত দীর্ঘমেয়াদ বলতে কোনো নির্দিষ্ট সময় মেয়াদকে বোঝায় না। উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদ বলতে এমন এক মেয়াদকে বোঝায়, যে সময়ে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা সম্ভব। এক্ষেত্রে স্থির ব্যয় বলতে কোনো ব্যয় থাকে না। সকল ব্যয়ই পরিবর্তনশীল ব্যয়। দীর্ঘকালে একেক শিল্প একেক ধরনের মেয়াদের হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত তথ্যের ভিত্তিতে প্রান্তিক উৎপাদন সূচি তৈরি করে তার ভিত্তিতে শ্রমের প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো- চিত্রে ভূমি অক্ষে (OX) শ্রম নিয়োগ এবং লম্ব অক্ষে (OY) প্রান্তিক উৎপাদন নির্দেশিত। চিত্রে দেখা যায়, 1 একক শ্রম নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন 5 মেট্রিক টন, যা a বিন্দু দ্বারা নির্দেশিত। এখন শ্রম নিয়োগ বৃদ্ধি করে 2, 3, 4, 5 ও 6 করলে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে 4, 3, 2, 1 ও 0, যা b, c, d, e ও f বিন্দু দ্বারা নির্দেশিত। এখন a, b, c, d, e ও f বিন্দু যোগ করে MP রেখা পাওয়া যায়। উক্ত MP রেখাই উদ্দীপকের তথ্যের ভিত্তিতে অঙ্কিত শ্রমের প্রান্তিক উৎপাদন রেখা।

উত্তর

উদ্দীপকে উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর, হয়েছে, যা কৃষিক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হলেও তা সকল খাতে কার্যকর হয় না। উদ্দীপকে দেখা যাচ্ছে, শ্রম ও মূলধন বিনিয়োগ একটি নির্দিষ্ট হারে অর্থাৎ প্রতি ক্ষেত্রে ১ জন করে শ্রমিক বৃদ্ধি করা হয়েছে। কিন্তু মোট -উৎপাদন নির্দিষ্ট হারে বৃদ্ধি না পেয়ে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পেয়েছে। এটাই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি।ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কৃষিক্ষেত্রে বেশি প্রযোজ্য। কৃষিক্ষেত্রে ভূমির উর্বরাশক্তি সবসময় সমান থাকে না। একই ভূমি বারবার ব্যবহারের কারণে প্রাকৃতিক উপায়ে উর্বরাশক্তি হ্রাস পায়। যার দরুন উৎপাদনও হ্রাস পায়। তাছাড়া দিন দিন জনসংখ্যা বেড়েই চলেছে। কিন্তু ভূমি বাড়ছে না। ভূমির জোগান সীমাবদ্ধ। বিশেষ করে ভূমির ওপর কৃষি নির্ভরশীল। ভূমিতে উৎপাদনের লক্ষ্যে যে উপকরণ ব্যয় করা হয়, উৎপাদন সে হারে বৃদ্ধি পায় না। শিল্পক্ষেত্রে যে ধরনের উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রে তার তুলনায় নিম্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহৃত হয়। এ কারণে এ বিধিটি কৃষিক্ষেত্রে প্রযোজ্য।দীর্ঘমেয়াদে যখন উৎপাদনের সকল উপাদান পরিবর্তন করা সম্ভব হয়, তখন এই বিধিটি কার্যকর নাও হতে পারে। যেমন শিল্প খাতে বা সেবা খাতের যত ক্ষেত্রগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন পদ্ধতির উন্নয়নের মাধ্যমে এ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে অতিক্রম করা যায়।সুতরাং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষিক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য হলেও এটি সকল খাতের জন্য সবসময় কার্যকর নয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।