যদি বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে গড় আয় ও প্রান্তিক আয় কমতে থাকে তবে তা উদ্দীপকের বাজারের সাথে সাদৃশ্যপূর্ণকি? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরস্পর গড় আয় ও প্রান্তিক আয় নির্ণয় করলে তা সাধারণ ভূমি অক্ষের সমান্তরালে অবস্থান করে। অর্থাৎ তা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। কিন্তু বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে যদি গড় আয় ও প্রান্তিক আয় কমতে থাকে তবে তা একচেটিয়া বাজারের সাথে সাদৃশ্যপূর্ণ।নিচে একচেটিয়া বাজারের গড় আয় (AR) ও প্রান্তিক আয় (MR) চিত্রের সাহায্যে দেখানো হলো- অতএব, একচেটিয়া বাজারে কোনো ফার্ম বা বিক্রেতাকে বেশি পরিমাণবিক্রি করতে হলে তা কম দামে বিক্রি করতে হবে। এ জন্য বাজারে যত বেশি পরিমাণ বিক্রয় হয় তার গড় ও প্রান্তিক আয় হ্রাস পায়, যা মূলত একচেটিয়া বাজারকে নির্দেশ করে। তবে সেক্ষেত্রে গড় আয় (AR),প্রান্তিকআয় (MR) রেখার চেয়ে বেশি হয় অর্থাৎ একচেটিয়া বাজারে AR > MR হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
যদি বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে গড় আয় ও প্রান্তিক আয় কমতে থাক…
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর