শেয়ারFacebookWhatsApp

পণ্য দুটির বাজারের মধ্যে তুলনা করো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত দুটি পণ্য তথা X দ্রব্যের বাজার একচেটিয়া বা মনোপলি বাজার হলো, এবং Y দ্রব্যের বাজার হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে নিম্মে তুলনামূলক আলোচনা করা হলো - ১. যে বাজারে মাত্র একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা বিদ্যমান তাকে একচেটিয়া বাজার বলে। অন্যদিকে, যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। ২. একচেটিয়া বাজারে একটি মাত্র পণ্য ও কোন নিকট পরিবর্তক নেই। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্য-দ্রব্য সমজাতীয় হয়। ৩. একচেটিয়া বাজার অবস্থা সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ ধারণা নেই। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অবস্থা সম্পর্কে ক্রেতা-বিক্রেতার সম্পূর্ণ ধারণা রয়েছে। ৪. একচেটিয়া বাজারে উৎপাদন কম। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন অধিক। ৫. একচেটিয়া বাজারে সকল অবস্থায় P>MC। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অবস্থায় P=MC। ৬. একচেটিয়া বাজারে একচেটিয়া ক্ষমতা বিদ্যমান।কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একচেটিয়া ক্ষমতা নেই। ৭. একচেটিয়া বাজারে দীর্ঘকালের অতিরিক্ত মুনাফা অর্জিত হয়। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালের স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। উপরোক্ত আলোচনায় বলা যায়, একচেটিয়া বাজার ও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

পণ্য দুটির বাজারের মধ্যে তুলনা করো।

উদ্দীপক

মোস্তাফিজ সাহেব 'XX^{\prime} ও 'YY^{\prime} দুটি পণ্য ক্রয় করলেন। 'XX^{\prime} পণ্যটির সরবরাহকারী একজন। অন্যদিকে 'YY^{\prime} পণ্যটি অসংখ্য ক্রেতা- বিক্রেতার মধ্যে নির্দিষ্ট দামে বিক্রি হচ্ছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024

উত্তর

যখন কোন বাজারে বিক্রেতা অসংখ্য কিন্তু ক্রেতা মাত্র একজন, তাকে মনোপসনি বাজার বলে।

উত্তর

একচেটিয়া বাজারে, একটি ফার্ম সাধারণত তার পণ্যের দাম প্রান্তিক আয় (MR) থেকে বেশি রাখে, যার ফলে P > MR হয়। এর কারণ হল একচেটিয়া ফার্ম একটি বাজারের প্রভাবশালী খেলোয়াড় এবং সে দাম (price) নির্ধারণ করতে পারে। যখন সে তার পণ্যের সরবরাহ বাড়াতে চায়, তখন তাকে দাম কমাতে হয়। কিন্তু দাম কমালে, তার আগের দামে বিক্রি হওয়া পণ্যের আয় কমে যায়, তাই প্রান্তিক আয় (MR) গড় আয় (AR) থেকে কম হয়। যেহেতু একচেটিয়া ফার্ম দাম নির্ধারণ করে, তাই সে গড় আয় (AR) বা দামকে (P) MR এর উপরে রাখতে পারে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত দুটি পণ্য তথা X দ্রব্যের বাজার একচেটিয়া বা মনোপলি বাজার হলো, এবং Y দ্রব্যের বাজার হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। নিম্নে এই বাজার দুটি সম্পর্কে ব্যাখ্যা করা হলো - একচেটিয়া বা মনোপলি বাজার :- যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে, উৎপাদিত দ্রব্যের কোন ঘনিষ্ঠ পরিবর্তক থাকে না এবং অপর বিক্রেতার জন্য বাজারে প্রবেশ বাধা থাকে তাকে একচেটিয়া বাজার বলে। এ বাজারে মাত্র একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকে, পণ্যের চাহিদা কম, দামের উপর নিয়ন্ত্রণ,পরিবর্তন দ্রব্যের অনুপস্থিতি, উপকরণের গতিশীলতার অভাব, নিয়ন্ত্রিত যোগান অস্বাভাবিক মুনাফা, অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত, নতুন ফার্মের উৎপাদনের ক্ষেত্রে প্রবেশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি, বিজ্ঞাপন ব্যয় নেই ইত্যাদি বৈশিষ্ট্য বহন করে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার :- যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।এ বাজারে সাধারণত দ্রব্যগুলো সমজাতীয়, ক্রেতা ও বিক্রেতার সংখ্যা অনেক, সমগ্র বাজারের প্রেক্ষিতে দাম নির্ধারিত হয়, ক্রেতা বিক্রেতার পক্ষে সহজে বাজারে প্রবেশ ও প্রস্থানের সুযোগ থাকে, ক্রেতা ও বিক্রেতার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে,এবং এ বাজারে AR = MR = P রেখা ভূমি অক্ষের সমান্তরালে অবস্থান করে। উদ্দীপকে X পণ্য সরবরাহকারী একজন হওয়ায় এটি হলো একচেটিয়া বাজার এবং Y পণ্যটি অসংখ্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে নির্দিষ্ট দামে বিক্রি হয়, যা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত দুটি পণ্য তথা X দ্রব্যের বাজার একচেটিয়া বা মনোপলি বাজার হলো, এবং Y দ্রব্যের বাজার হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে নিম্মে তুলনামূলক আলোচনা করা হলো - ১. যে বাজারে মাত্র একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা বিদ্যমান তাকে একচেটিয়া বাজার বলে। অন্যদিকে, যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। ২. একচেটিয়া বাজারে একটি মাত্র পণ্য ও কোন নিকট পরিবর্তক নেই। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্য-দ্রব্য সমজাতীয় হয়। ৩. একচেটিয়া বাজার অবস্থা সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ ধারণা নেই। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অবস্থা সম্পর্কে ক্রেতা-বিক্রেতার সম্পূর্ণ ধারণা রয়েছে। ৪. একচেটিয়া বাজারে উৎপাদন কম। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন অধিক। ৫. একচেটিয়া বাজারে সকল অবস্থায় P>MC। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অবস্থায় P=MC। ৬. একচেটিয়া বাজারে একচেটিয়া ক্ষমতা বিদ্যমান।কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একচেটিয়া ক্ষমতা নেই। ৭. একচেটিয়া বাজারে দীর্ঘকালের অতিরিক্ত মুনাফা অর্জিত হয়। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালের স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। উপরোক্ত আলোচনায় বলা যায়, একচেটিয়া বাজার ও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।