উদ্দীপক হতে মোট ব্যয় রেখা অঙ্কন করো।
উত্তর: কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী বিভিন্ন উপকরণ ও সেবা ক্রয়বাবদ মোট যে পরিমাণ অর্থ ব্যয় করে তাকে মোট ব্যয় বলে। স্বল্পকালে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের সমন্বয়ে মোট ব্যয় গঠিত হলেও দীর্ঘকালে মোট ব্যয় বলতে শুধু পরিবর্তনীয় ব্যয়কেই বোঝায়। এক্ষেত্রে স্থির ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে পরিবর্তন হয় না। কিন্তু পরিবর্তনীয় ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে পরিবর্তিত হয়।উদ্দীপকের সূচি হতে মোট ব্যয় (TFC + TVC) নির্ণয় করে পাই, উৎপাদন (Q) মোট স্থির ব্যয় (TFC) মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) মোট ব্যয় (TC) 1 10 10 20 2 10 26 36 3 10 38 48 4 10 54 64 5 10 40 90 6 10 110 120 উদ্দীপক হাতে মোট ব্যয় রেখা অঙ্কন - চিত্রে ভূমি অক্ষে উৎপাদন (Q) এবং লম্ব অক্ষে মোট ব্যয় (TC) নির্দেশ করা হয়েছে। চিত্রে উৎপাদন যখন 1 একক, মোট ব্যয় তখন 20 একক এবং তা a বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে । আবার উৎপাদন যখন 2,3,4,5,6 একক হয়, মোট ব্যয় (TC) তখন যথাক্রমে 36,48,64,90,120 একক হয়, যা যথাক্রমে b,c,d,e,f বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এবং a,b,c,d,e,f বিন্দুগুলো একত্রে করলে TC রেখা পাওয়া যায়। এবং দেখা যায়, উৎপাদন বাড়ার সাথে সাথে মোট ব্যয়ও ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে মোট ব্যয় রেখা অঙ্কন করো।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর