উদ্দীপকের আলোকে গড় ব্যয় রেখা অঙ্কন করে রেখার আকৃতির উপর মন্তব্য করো।
উত্তর: নিম্মে উদ্দীপকের আলোকে গড় ব্যয় রেখা অংকন করে তার আকৃতি বিশ্লেষণ করা হলো - কোন দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে গর্ভে বলা হয়। মোট ব্যয় কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলেই গড় ব্যয় পাওয়া যায়। চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ(Q)এবং লম্ব অক্ষে গড় ব্যয় (AC) নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায়, উৎপাদনের পরিমাণ যখন 1একক গড় ব্যয় তখন 20 একক,যা a বিন্দুতে নির্দেশ করা হয়েছে। আবার উৎপাদনের পরিমাণ যখন বেড়ে 2,3,4,5,6 হয় গড় ব্যয় ও তখন যথাক্রমে 18,16,16,18,20 একক হয়, যা যথাক্রমে b,c,d,e,f বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এবং a,b,c,d,e,f বিন্দু সংযোজিত করে AC রেখা পাওয়া যায়। দেখা যায় উৎপাদন বাড়ার সাথে সাথে গড় ব্যয় a থেকে c পর্যন্ত ক্রমহ্রাসমান হারে কমতে থাকে এবং এক পর্যায়ে এসে অর্থাৎ c,d এককে গড় ব্যয় স্থির হয় এবং পরবর্তীতে আবার d থেকে f বিন্দু পর্যন্ত AC ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেতে থাকে। ফলে AC রেখাকে দেখতে কিছুটা ইংরেজি U বর্ণের মতো দেখা যায়। সুতরাং AC রেখাই হলো উদ্দীপক অনুযায়ী গড় ব্যয় রেখা যার আকৃতি কিছুটা ইংরেজি U বর্ণের মতো।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে গড় ব্যয় রেখা অঙ্কন করে রেখার আকৃতির উপর মন্তব্য করো।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর