সূচি হতে অঙ্কিত গড় আয় ও প্রাপ্তিক আয় রেখা কোন বাজারের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের আলোকে AR ও MR রেখা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে সঙ্গতিপূর্ণ। যে বাজারে অসংখ্য ক্রেতা-কিন্তু স্বল্পসংখ্যক বিক্রেতা দ্রব্য ক্রয়-বিক্রয় করে তা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ বাজারে দ্রব্যের দাম বিক্রেতা কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তবে দ্রব্যের বিক্রয় বৃদ্ধি করতে হলে দাম হ্রাস করতে হয়। এ কারণে দ্রব্যের বিক্রয় বৃদ্ধির সাথে সাথে ফার্মের গড় আয় ও প্রান্তিক আয় হ্রাস পেতে থাকে। উদ্দীপকে দ্রব্যের দাম ও বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। নিচে গড় ও প্রান্তিক আয় নির্ণয় করে রেখা অঙ্কন করা হলো- বিক্রয়ের পরিমাণ দ্রব্যের দাম মোট আয় গড় আয় প্রান্তিক আয় ১ ৫০ ৫০ ৫০ ৫০ ২ ৪০ ৮০ ৪০ ৩০ ৩ ৩০ ৯০ ৩০ ১০ ৪ ২০ ৮০ ২০ -১০ ৫ ১০ ৫০ ১০ -৩০ উদ্দীপকের তথ্যানুযায়ী অঙ্কিত গড় আয় রেখা AR এবং প্রান্তিক আয় রেখা MR। এক্ষেত্রে গড় ও প্রান্তিক আয় রেখা উভয়ই ডান দিকে নিম্নগামী। একই সাথে প্রান্তিক আয় রেখা অধিক হারে ক্রমহ্রাসমান হওয়ায় MR রেখা AR রেখার নিচে অবস্থান করছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের আলোকে AR ও MR রেখাদ্বয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে সঙ্গতিপূর্ণ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
সূচি হতে অঙ্কিত গড় আয় ও প্রাপ্তিক আয় রেখা কোন বাজারের সাথে সঙ্গতিপূ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর