উদ্দীপকে কোন বিধিটি কার্যকর হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সূচি হতে প্রান্তিক উৎপাদনের তথ্যের সাহায্যে নিচে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো- চিত্রে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। ১ একক শ্রম নিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদনের পরিমাণ ৮ একক। যার সমন্বয় বিন্দু a. এখন ২, ৩ ও ৪ একক শ্রম নিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ৬, ৪ ও ২ একক। যাদের সমন্বয় বিন্দুগুলো যথাক্রমে b, c ও d. এখন a, b, c, d বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উৎপাদন MP রেখা অঙ্কন করা হলো। এই MP রেখা বিশ্লেষণ করলে দেখা যায় রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী। এ রেখার নিম্নগামিতা প্রমাণ করে শ্রম নিয়োগ বৃদ্ধির সাথে প্রান্তিক উৎপাদনের বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ শ্রম নিয়োগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন কমে যাচ্ছে। এভাবে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।সুতরাং বলা যায়, উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিধিটি কার্যকর হয়েছে? ব্যাখ্যা কর।
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর