শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) এর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।

উত্তর: উৎপাদনের বিভিন্ন স্তরে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখার মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক বিদ্যমান।মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। আর অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তা প্রান্তিক ব্যয়। গড় ব্যয় কখনো প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি হয়। আবার কখনো সমান হয়, আবার কখনো গড় ব্যয় প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হয়।উদ্দীপক থেকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সূচি নিম্নরূপ: চিত্র: গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা চিত্রে দেখা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে AC, MC দুটোই নিম্নগামী তবে MC রেখা AC রেখার নিচে অবস্থান করছে। অর্থাৎ, এ পর্যায়ে AC > MC হয়। আবার AC রেখার সর্বনিম্ন বিন্দু E দিয়ে MC রেখা ছেদ করে ওপরে ওঠে গেছে। অর্থাৎ, এ পর্যায়ে AC = MC হয়। এরপর AC ও MC উভয়ই বৃদ্ধি পায়। এ পর্যায়ে MC রেখা AC রেখার ওপরে অবস্থান করে। অর্থাৎ, এ পর্যায়ে MC > AC হয়। তাই বলতে পারি AC যখন নিম্নগামী তখন MC রেখা AC রেখার নিচে, আবার AC ঊর্ধ্বগামী তখন MC রেখা AC রেখার ওপরে অবস্থান করে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) এর মধ্যে সম্পর্ক…

উদ্দীপক

'ZZ^{\prime} নামক প্রতিষ্ঠানটির ৪ একক দ্রব্য উৎপাদনে মোট স্থির ব্যয় ১০০ টাকা। ১ম, ২য়, ৩য় ও ৪র্থ একক দ্রব্য উৎপাদনে প্রতিষ্ঠানটির মোট ব্যয় হয় যথাক্রমে ১৬০ টাকা, ২০০ টাকা, ৩৬০ টাকা এবং ৬০০ টাকা।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

উত্তর

দীর্ঘকালে উৎপাদনের উপাদান নির্দিষ্ট অনুপাতে পরিবর্তনের ফলে মোট উৎপাদনের পরিবর্তনকে মাত্রাগত উৎপাদন বলে।

উত্তর

মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। মানুষের শ্রম দ্বারা উৎপন্ন সম্পদের যে অংশ সরাসরি ভোগের কাজে ব্যবহার না হয়ে উৎপাদন কাজে ব্যবহার হয় অর্থনীতিতে তাই মূলধন। এ অর্থে কারখানা, ঘর, যন্ত্রপাতি, গুদামঘর ইত্যাদি হলো মূলধন। কারণ, এগুলো মনুষ্যসৃষ্ট এবং সরাসরি ভোগ না করে অধিক উৎপাদনে ব্যবহার করা হয়। প্রকৃতি প্রদত্ত সম্পদ মূলধনে রূপান্তরিত করার জন্য মানুষ চেষ্টা ও পরিশ্রম দ্বারা তাকে অধিক উৎপাদনের উপযোগী করে তোলে। এ কারণে মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়।

উত্তর

মোট ব্যয় ও মোট স্থির ব্যয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয় বের করা যায়। উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে মোট ব্যয়ের যে পরিবর্তন ঘটে তা মোট পরিবর্তনীয় ব্যয়। মোট ব্যয় থেকে স্থির ব্যয়ের পরিমাণ বাদ দিলে মোট পরিবর্তনীয় ব্যয় পাওয়া যায়। অর্থাৎ মোট পরিবর্তনীয় ব্যয় = মোট ব্যয় – মোট স্থির ব্যয়। উদ্দীপকে স্থির ব্যয় ও মোট ব্যয়ের পরিমাণ দেওয়া আছে। নিচে পরিবর্তনীয় ব্যয় সূচি তৈরি করে চিত্র অঙ্কন করা হলো: চিত্রে উৎপাদনের পরিমাণ ১, ২, ৩ ও ৪ একক হলে পরিবর্তনীয় ব্যয় যথাক্রমে ৬০, ১০০, ২৬০ ও ৫০০ টাকা। ফলে প্রাপ্ত a, b, c ও d বিন্দু যোগ করলেই TVC রেখা পাওয়া যায়।

উত্তর

উৎপাদনের বিভিন্ন স্তরে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখার মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক বিদ্যমান।মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। আর অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তা প্রান্তিক ব্যয়। গড় ব্যয় কখনো প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি হয়। আবার কখনো সমান হয়, আবার কখনো গড় ব্যয় প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হয়।উদ্দীপক থেকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সূচি নিম্নরূপ: চিত্র: গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা চিত্রে দেখা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে AC, MC দুটোই নিম্নগামী তবে MC রেখা AC রেখার নিচে অবস্থান করছে। অর্থাৎ, এ পর্যায়ে AC > MC হয়। আবার AC রেখার সর্বনিম্ন বিন্দু E দিয়ে MC রেখা ছেদ করে ওপরে ওঠে গেছে। অর্থাৎ, এ পর্যায়ে AC = MC হয়। এরপর AC ও MC উভয়ই বৃদ্ধি পায়। এ পর্যায়ে MC রেখা AC রেখার ওপরে অবস্থান করে। অর্থাৎ, এ পর্যায়ে MC > AC হয়। তাই বলতে পারি AC যখন নিম্নগামী তখন MC রেখা AC রেখার নিচে, আবার AC ঊর্ধ্বগামী তখন MC রেখা AC রেখার ওপরে অবস্থান করে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।