শেয়ারFacebookWhatsApp

উপকরণের দামের সাথে দ্রব্যের যোগান কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।

উত্তর: উপকরণের দাম যোগানের পরিমাণকে ঋণাত্মকভাবে প্রভাবিত করে। উপকরণের দামের সাথে যোগানের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। উপকরণের দাম বাড়লে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, যার কারণে উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। ফলে যোগানের পরিমাণও কমে যায়। বিপরীতক্রমে উপকরণের দাম কমলে উৎপাদন ব্যয় হ্রাস পায়, তাই উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে যোগান ও বাড়ে। এভাবেই ঋণাত্মকভাবে উপকরণের দাম দ্রব্যের যোগানকে প্রভাবিত করে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উপকরণের দামের সাথে দ্রব্যের যোগান কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দ্রব্যের একক মোট উপযোগ প্রান্তিক উপযোগ ১ ২ ৩ ৪ ৫ ৬ ২০ ৩৫ ৪৫ ৫০ ৫০ ৪৫ ২০ ১৫ ১০ ৫ ০ -৫

Sylhet · 2022

উত্তর

অর্থনীতির বিভিন্ন তত্ত্ব বা ধারণা ব্যাখ্যার ক্ষেত্রে যেসব রাশির মান স্থান কাল পাত্রভেদে পরিবর্তিত হয়, তাদেরকে চলক বলে।

উত্তর

উপকরণের দাম যোগানের পরিমাণকে ঋণাত্মকভাবে প্রভাবিত করে। উপকরণের দামের সাথে যোগানের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। উপকরণের দাম বাড়লে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, যার কারণে উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। ফলে যোগানের পরিমাণও কমে যায়। বিপরীতক্রমে উপকরণের দাম কমলে উৎপাদন ব্যয় হ্রাস পায়, তাই উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে যোগান ও বাড়ে। এভাবেই ঋণাত্মকভাবে উপকরণের দাম দ্রব্যের যোগানকে প্রভাবিত করে।

উত্তর

কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। প্রান্তিক উপযোগ অনুসারে, কোনো পণ্য ও সেবা সেই পরিমাণ ভোগ করাই মানুষের পক্ষে যৌক্তিক যখন প্রান্তিক উপযোগের মান প্রান্তিক ব্যয়ের সমান হয়। প্রান্তিক উপযোগ রেখা মূলত প্রান্তিক উপযোগের জ্যামিতিক রূপ। নিম্নে উপযুক্ত সূচির ভিত্তিতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা হলোঃ চিত্রঃ প্রান্তিক উপযোগ রেখা চিত্রে লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ এবং ভূমি অক্ষে দ্রব্য ভোগের পরিমাণ পরিমাপ করা হয়েছে। ভোগের পরিমাণ ১ একক হলে প্রান্তিক উপযোগ ২০ একক। ফলে প্রাপ্ত বিন্দু a। এভাবে দ্রব্য ভোগের পরিমাণ ২, ৩, ৪, ৫ ও ৬ একক হলে প্রান্তিক উপযোগ হবে যথাক্রমে ১৫, ১০, ৫, ০ ও -৫ একক। ফলে প্রাপ্ত বিন্দু যথাক্রমে b, c, d, e এবং f। প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলেই μ\mu প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়।

উত্তর

মোট উপযোগের সাথে প্রান্তিক উপযোগ সম্পর্কযুক্ত। কোনো দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধির ফলে মোট উপযোগের যে পরিবর্তন সাধিত হয় তাই প্রান্তিক উপযোগ। আর কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগকে একত্র করলে মোট উপযোগ পাওয়া যায়। যেহেতু বিভিন্ন এককের প্রান্তিক উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ। তাই মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ পরম্পর সম্পর্কযুক্ত। উদ্দীপকের সূচিতে দ্রব্যের একক, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ দেওয়া আছে। দ্রব্যের ভোগ ১ একক হলে মোট উপযোগ ২০ একক এবং প্রান্তিক উপযোগও ২০ একক। দ্রব্যের একক যখন বেড়ে ২, ৩, ৪, ৫ ও ৬ একক হয় তখন মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে- বেড়ে ৩৫, ৪৫, ৫০, ৫০ ও ৪৫ হয়। আর প্রান্তিক উপযোগ ক্রমশ কমে ১৫, ১০, ৫, ০ ও -৫ হয়। উদ্দীপকের সূচক অনুযায়ী লক্ষ করলে দেখা যায়, মোট উপযোগ যখন সর্বোচ্চ ৫০ একক তখন প্রান্তিক উপযোগ শূণ্য। এরপর মোট উপযোগ হ্রাস পেয়ে ৪৫ একক হলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। তারপর মোট উপযোগ বাড়তে বাড়তে যখন সর্বোচ্চ স্তরে পৌঁছায় প্রান্তিক উপযোগ তখন শূণ্য হয়। তারপর মোট উপযোগ যখন সর্বোচ্চ বিন্দু থেকে কমতে থাকে প্রান্তিক তখন ঋণাত্মক হয়। এভাবে দেখা যায়, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান।
HSCEconomics 1st PaperSylhet 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।