প্রান্তিক উৎপাদনকে রেখা চিত্রে প্রকাশ করলে প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায় ।
উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণের এক একক বৃদ্ধির ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তা প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন মূলত অতিরিক্ত একক থেকে প্রাপ্ত উৎপাদনের পরিমাণ ।
উদ্দীপকে জমি ও মূলধনের পরিমাণ স্থির রেখে শ্রমের পরিমাণ বাড়ানো হয়েছে। নিচে প্রান্তিক উৎপাদন সূচি নির্ণয় করে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো।
শ্রম
মোট উৎপাদন
প্রান্তিক উৎপাদন
১
৪০
৪০
২
৭০
৩০
৩
৯০
২০
৪
১০০
১০
চিত্রে ভূমি অক্ষে উপকরণের (শ্রম) পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। শ্রম নিয়োগ ১, ২, ৩ ও ৪ এবং প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৪০, ৩০, ২০ ও ১০ কেজি নির্দেশক বিন্দুগুলো যথাক্রমে a, b, c ও d। প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে MP প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়।