শেয়ারFacebookWhatsApp

মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান—ব্যাখ্যা করো।

উত্তর: মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান । মানুষের শ্রম দ্বারা উৎপন্ন সম্পদের যে অংশ সরাসরি ভোগের কাজে ব্যবহৃত না হয়ে উৎপাদন কাজে ব্যবহৃত হয় অর্থনীতিতে অকেই মূলধন বলে। এ অর্থে কারখানা ঘর, যন্ত্রপাতি, গুদামঘর ইত্যাদি হলো মূলধন । কারণ, এগুলো মনুষ্যসৃষ্ট এবং সরাসরি ভোগ না করে এগুলোকে অধিক উৎপাদনে ব্যবহার করা হয়। প্রকৃতি প্রদত্ত সম্পদ মূলধন নয়; এটি তখনই মূলধনে রূপান্তরিত হবে যখন মানুষ চেষ্টা ও পরিশ্রম দ্বারা তাকে অধিক উৎপাদনের উপযোগী করে তুলবে। এ কারণে মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান—ব্যাখ্যা করো।

উদ্দীপক

জমির পরিমাণ [একর] শ্রম (L) মূলধন (K) মোট উৎপাদন (TP)[কেজি] ১ ১ ১০০০ ৪০ ২ ২ ১০০০ ৭০ ৩ ৩ ১০০০ ৯০ ৪ ৪ ১০০০ ১০০

Sylhet · 2022

উত্তর

প্রকৃতি প্রদত্ত বস্তুর রূপগত ও অবস্থার পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে ।

উত্তর

মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান । মানুষের শ্রম দ্বারা উৎপন্ন সম্পদের যে অংশ সরাসরি ভোগের কাজে ব্যবহৃত না হয়ে উৎপাদন কাজে ব্যবহৃত হয় অর্থনীতিতে অকেই মূলধন বলে। এ অর্থে কারখানা ঘর, যন্ত্রপাতি, গুদামঘর ইত্যাদি হলো মূলধন । কারণ, এগুলো মনুষ্যসৃষ্ট এবং সরাসরি ভোগ না করে এগুলোকে অধিক উৎপাদনে ব্যবহার করা হয়। প্রকৃতি প্রদত্ত সম্পদ মূলধন নয়; এটি তখনই মূলধনে রূপান্তরিত হবে যখন মানুষ চেষ্টা ও পরিশ্রম দ্বারা তাকে অধিক উৎপাদনের উপযোগী করে তুলবে। এ কারণে মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়।

উত্তর

প্রান্তিক উৎপাদনকে রেখা চিত্রে প্রকাশ করলে প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায় । উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণের এক একক বৃদ্ধির ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তা প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন মূলত অতিরিক্ত একক থেকে প্রাপ্ত উৎপাদনের পরিমাণ । উদ্দীপকে জমি ও মূলধনের পরিমাণ স্থির রেখে শ্রমের পরিমাণ বাড়ানো হয়েছে। নিচে প্রান্তিক উৎপাদন সূচি নির্ণয় করে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো। শ্রম মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন ১ ৪০ ৪০ ২ ৭০ ৩০ ৩ ৯০ ২০ ৪ ১০০ ১০ চিত্রে ভূমি অক্ষে উপকরণের (শ্রম) পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। শ্রম নিয়োগ ১, ২, ৩ ও ৪ এবং প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৪০, ৩০, ২০ ও ১০ কেজি নির্দেশক বিন্দুগুলো যথাক্রমে a, b, c ও d। প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে MP প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়।

উত্তর

উদ্দীপক থেকে প্রাপ্ত প্রান্তিক উৎপাদন রেখাটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ । উৎপাদনের উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন অনেক সময় ক্রমহ্রাসমান হারে বাড়ে। ফলে প্রান্তিক উৎপাদন ও ক্রমহ্রাসমান হয়। উপকরণ বৃদ্ধির সাথে উৎপাদন বৃদ্ধির এ সম্পর্ককে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এক্ষেত্রে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণের নিয়োগ বাড়ানো হয় । উদ্দীপকে জমি ও মূলধনের পরিমাণ স্থির রেখে শ্রম নিয়োগের পরিমাণ বাড়ানো হয়েছে। এক একক শ্রম নিয়োগ থেকে মোট উৎপাদন ৪০ কেজি । শ্রম নিয়োগ বাড়িয়ে ২, ৩, ও ৪ একক করলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৩০, ২০ ও ১০ একক। অর্থাৎ উপকরণ বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পেয়েছে। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে প্রতিফলিত করে । ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হলে উপকরণ বৃদ্ধির সাথে প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। অর্থাৎ উপকরণ বাড়ালে প্রান্তিক উৎপাদন কমে যায়। তাই উপকরণ নিয়োগ ও প্রান্তিক উৎপাদন নির্দেশক বিন্দুগুলো থেকে রেখা অঙ্কন করলে তা বাম থেকে ডানদিকে নিম্নগামী হবে। উদ্দীপক থেকে 'গ' নং এ প্রাপ্ত প্রান্তিক উৎপাদন রেখাটি তেমনিভাবে ডানদিকে নিম্নগামী হয়েছে। সুতরাং বলা যায়, প্রান্তিক উৎপাদন রেখাটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSCEconomics 1st PaperSylhet 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।