উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে নিচে কৃষি খামারে মোট উৎপাদন (Total Production) রেখা অঙ্কন করা হলো। একটি নির্দিষ্ট সময়ে কোনো উপকরণের বিভিন্ন একক নিয়োগ করে যে বস্তুগত উৎপাদন সৃষ্টি হয়, তার সমষ্টিকে মোট উৎপাদন বলে।
চিত্রের ভূমি অক্ষে (OX) শ্রম এবং লম্ব অক্ষে (OY) মোট উৎপাদন দেখানো হয়েছে। প্রদত্ত সূচিতে লক্ষ করা যায়, মি. 'খ' তার কৃষি খামারে অন্যান্য উপকরণ ও কলাকৌশল স্থির রেখে ১ একক শ্রম নিয়োগ করে ১২ একক উৎপাদন পেয়ে থাকেন। যা চিত্রের a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন, শ্রম নিয়োগ বৃদ্ধি করে ২ একক হলে মোট উৎপাদন দাঁড়ায় ২২ একক। যা চিত্রের b বিন্দু দ্বারা দেখানো হয়েছে। একইভাবে ৩ এবং ৪ একক শ্রম নিয়োগ করে মোট উৎপাদন যথাক্রমে ৩০ এবং ৩৬ একক পাওয়া যায়। যা চিত্রে যথাক্রমে এবং এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন, প্রাপ্ত a, b, c এবং এ বিন্দুগুলো যোগ করে মোট উৎপাদন রেখা TP পাওয়া যায়।