শেয়ারFacebookWhatsApp

একচেটিয়া বাজারে AR ও MR সমান হয় না কেন?

উত্তর: মূলত একচেটিয়া কারবারে বিক্রেতা বা উৎপাদক দাম পরিবর্তন করে বাজারে যোগান হ্রাস বা বৃদ্ধি করতে পারে বলে এ বাজারে প্রান্তিক আয় (MR) ও গড় আয় (AR) বা দাম সমান হয় না; বরং AR>MR হয়। একচেটিয়া কারবারে মোট আয় (TR) বৃদ্ধি করার লক্ষ্যে দাম কমালে AR ও MR হ্রাস পায়। তবে গড় আয় যে হারে হ্রাস পায় প্রান্তিক আয় তার চেয়ে বেশি হারে হ্রাস পায়। অর্থাৎ একচেটিয়া কারবারে AR ও MR রেখা উভয় নিম্নগামী হলেও MR রেখা AR রেখার নিচে অবস্থান করে। এজন্যই এ বাজারে AR ও MR সমান হয় না।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

একচেটিয়া বাজারে AR ও MR সমান হয় না কেন?

উদ্দীপক

মি. 'খ' তার কৃষি খামারে অন্যান্য উপকরণ ও কলাকৌশল স্থির রেখে শুধু শ্রম বৃদ্ধি করে। যার ফলে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন নিম্নে প্রদত্ত ছক অনুযায়ী বৃদ্ধি পায়:

Rajshahi · 2018

উত্তর

বিভিন্ন উপকরণের সংমিশ্রণে কোনো দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করা যার বিনিময় মূল্য আছে তাকে উৎপাদন বলে।

উত্তর

মূলত একচেটিয়া কারবারে বিক্রেতা বা উৎপাদক দাম পরিবর্তন করে বাজারে যোগান হ্রাস বা বৃদ্ধি করতে পারে বলে এ বাজারে প্রান্তিক আয় (MR) ও গড় আয় (AR) বা দাম সমান হয় না; বরং AR>MR হয়। একচেটিয়া কারবারে মোট আয় (TR) বৃদ্ধি করার লক্ষ্যে দাম কমালে AR ও MR হ্রাস পায়। তবে গড় আয় যে হারে হ্রাস পায় প্রান্তিক আয় তার চেয়ে বেশি হারে হ্রাস পায়। অর্থাৎ একচেটিয়া কারবারে AR ও MR রেখা উভয় নিম্নগামী হলেও MR রেখা AR রেখার নিচে অবস্থান করে। এজন্যই এ বাজারে AR ও MR সমান হয় না।

উত্তর

উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে নিচে কৃষি খামারে মোট উৎপাদন (Total Production) রেখা অঙ্কন করা হলো। একটি নির্দিষ্ট সময়ে কোনো উপকরণের বিভিন্ন একক নিয়োগ করে যে বস্তুগত উৎপাদন সৃষ্টি হয়, তার সমষ্টিকে মোট উৎপাদন বলে। চিত্রের ভূমি অক্ষে (OX) শ্রম এবং লম্ব অক্ষে (OY) মোট উৎপাদন দেখানো হয়েছে। প্রদত্ত সূচিতে লক্ষ করা যায়, মি. 'খ' তার কৃষি খামারে অন্যান্য উপকরণ ও কলাকৌশল স্থির রেখে ১ একক শ্রম নিয়োগ করে ১২ একক উৎপাদন পেয়ে থাকেন। যা চিত্রের a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন, শ্রম নিয়োগ বৃদ্ধি করে ২ একক হলে মোট উৎপাদন দাঁড়ায় ২২ একক। যা চিত্রের b বিন্দু দ্বারা দেখানো হয়েছে। একইভাবে ৩ এবং ৪ একক শ্রম নিয়োগ করে মোট উৎপাদন যথাক্রমে ৩০ এবং ৩৬ একক পাওয়া যায়। যা চিত্রে যথাক্রমে এবং এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন, প্রাপ্ত a, b, c এবং এ বিন্দুগুলো যোগ করে মোট উৎপাদন রেখা TP পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকের তথ্যের আলোকে খামারটিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে, যা কৃষি ক্ষেত্রে বেশি কার্যকর। উপরের চিত্রটি প্রদত্ত তথ্যের আলোকে অঙ্কন করা হয়েছে; যেখানে OX অক্ষে শ্রম (L) এবং OY অক্ষে প্রান্তিক উৎপাদন (MP) নির্দেশিত হয়েছে। প্রদত্ত সূচি ও উপরের চিত্রে লক্ষ করা যায়, মূলধন ১০০ টাকা স্থির রেখে শ্রম নিয়োগ ১ একক থেকে ২ একক করা হলে মোট উৎপাদন ১২ একক থেকে বেড়ে ২২ একক হয়। এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন ১২ একক থেকে কমে ১০ একক হয়। এখন, শ্রম নিয়োগ আরও বৃদ্ধি করা হলে তথা ২ একক থেকে ৩ একক এবং ৩ একক থেকে ৪ একক করা হলে মোট উৎপাদন বৃদ্ধি পেলেও প্রান্তিক উৎপাদন যথাক্রমে ১০ একক থেকে ৮ একক এবং ৮ একক থেকে ৬ এককে হ্রাস পায়। অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমতে থাকে। যা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে।
HSCEconomics 1st PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।