উদ্দীপকে উল্লিখিত B দেশের ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণে সবচেয়ে সফল হাতিয়ার হিসেবে ব্যবহার করে ব্যাংক হার।
ব্যাংক হার বলতে এমন একটি হারকে বোঝায়, যে হারে কেন্দ্রীয় ব্যাংক প্রথম শ্রেণির বিনিময় বিল পুনঃবাট্টা করে। এই ব্যাংক হার হ্রাস বা বৃদ্ধির ফলে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস ঘটে তথা ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রিত হয়।সাধারণত কেন্দ্রীয় ব্যাংক তার ব্যাংক হার বাড়িয়ে দিলে বাণিজ্যিক ব্যাংকগুলো তার সুদের হার বাড়িয়ে দেয়। কারণ কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে বা হুন্ডি বাট্টা করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেশি সুদ দিতে হয়। এর ফলে সুদের হার বেশি হওয়ায় ঋণগ্রহীতারা কম ঋণ গ্রহণ করে। ফলে দেশের মোট ঋণের পরিমাণ হ্রাস পায়। আবার দেশে ঋণের পরিমাণ বাড়াতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক তার ব্যাংক হার কমিয়ে দেয়। কারণ ব্যাংক হার কম হলে বাণিজ্যিক ব্যাংকগুলো সুদের হার কমিয়ে দেয়। ফলশ্রুতিতে দেশে মোট ঋণের পরিমাণ বৃদ্ধি পায়।এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে অন্যান্য হাতিয়ার হিসেবে ব্যবহার করে খোলা বাজার নীতি, নগদ জমার হার পরিবর্তন, নৈতিক প্ররোচনা ইত্যাদি। তবে এই হাতিয়ারগুলো আংশিকভাবে কার্যকর। তাছাড়া এই হাতিয়ারগুলো ঋণ নিয়ন্ত্রণে ধীর গতিতে কার্যকর হয়। সুতরাং সকল হাতিয়ারগুলোর ব্যবহারিক তাৎপর্যে অন্যান্য হাতিয়ারের তুলনায় ব্যাংক হার বেশি কার্যকর।