শেয়ারFacebookWhatsApp

চাহিদা আমানত হচ্ছে ব্যাংক মুদ্রা- ব্যাখ্যা করো।

উত্তর: বর্তমানে ব্যবসায়িক লেনদেন ও দেনা-পাওনা পরিশোধ করতে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট আমানত বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, ডেবিট বা ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করা হয়। একে ব্যাংক মুদ্রা বলে। আর চাহিদা আমানত হলো এমন আমানত যার অর্থ চাহিবা মাত্র উত্তোলন করা যায়। এই আমানত ব্যবহার করে গ্রাহক ব্যাংকের মাধ্যমে তাদের লেনদেন সম্পন্ন করতে পারেন। তাই চাহিদা আমানতকে ব্যাংক মুদ্রা হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ, চাহিদা আমানত হচ্ছে ব্যাংক মুদ্রা।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

চাহিদা আমানত হচ্ছে ব্যাংক মুদ্রা- ব্যাখ্যা করো।

উদ্দীপক

'BB^{\prime} দেশের একটি ব্যাংক সে দেশের আর্থিক ব্যবস্থার প্রধান। এটি নোট প্রচলন করে। অনেক সময় অর্থের পরিমাণ কাঙ্ক্ষিত স্তরে না থাকলে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে ব্যাংকটি অর্থের পরিমাণ নিয়ন্ত্রণ করে।

Dinajpur · 2017

উত্তর

একটি নির্দিষ্ট পরিমাণ মুদ্রা দ্বারা যে পরিমাণ পণ্য বা সেবা ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে।

উত্তর

বর্তমানে ব্যবসায়িক লেনদেন ও দেনা-পাওনা পরিশোধ করতে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট আমানত বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, ডেবিট বা ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করা হয়। একে ব্যাংক মুদ্রা বলে। আর চাহিদা আমানত হলো এমন আমানত যার অর্থ চাহিবা মাত্র উত্তোলন করা যায়। এই আমানত ব্যবহার করে গ্রাহক ব্যাংকের মাধ্যমে তাদের লেনদেন সম্পন্ন করতে পারেন। তাই চাহিদা আমানতকে ব্যাংক মুদ্রা হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ, চাহিদা আমানত হচ্ছে ব্যাংক মুদ্রা।

উত্তর

না উদ্দীপকে উল্লিখিত 'BB^{\prime} দেশের ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। নিচে ব্যাংকটির ধরন ব্যাখ্যা করা হলো। ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে যে ব্যাংক দেশের মুদ্রা ও ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত একটি আর্থিক প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের জন্য নয়, বরং জনস্বার্থে ও দেশের সামগ্রিক কল্যাণের দিকে নজর রেখে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক দেশে কাগজী নোট ও ধাতব মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। এ ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। আবার এ ব্যাংক দেশে একটি উন্নত ও স্থিতিশীল মুদ্রা বাজার গড়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি তদারকি করে ও তাদেরকে পরামর্শ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক-সৃষ্ট ঋণ অর্থের যোগানের অন্যতম উপাদান হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক দেশে অর্থের যোগান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ঋণ নিয়ন্ত্রণ করে। এ ব্যাংক বিভিন্ন ব্যাংকের আন্তঃদেনাপাওনার দ্রুত নিষ্পত্তির জন্য নিকাশ ঘর হিসেবে কাজ করে। তাছাড়া এ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোর আর্থিক সংকটকালে ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। সুতরাং বলা যায়, B দেশের ব্যাংকটি এমন একটি ব্যাংক যা উদ্দেশ্য ও কার্যপ্রণালীর দিক থেকে অন্যসব ব্যাংক হতে সম্পূর্ণ স্বতন্ত্র।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত B দেশের ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণে সবচেয়ে সফল হাতিয়ার হিসেবে ব্যবহার করে ব্যাংক হার। ব্যাংক হার বলতে এমন একটি হারকে বোঝায়, যে হারে কেন্দ্রীয় ব্যাংক প্রথম শ্রেণির বিনিময় বিল পুনঃবাট্টা করে। এই ব্যাংক হার হ্রাস বা বৃদ্ধির ফলে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস ঘটে তথা ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রিত হয়।সাধারণত কেন্দ্রীয় ব্যাংক তার ব্যাংক হার বাড়িয়ে দিলে বাণিজ্যিক ব্যাংকগুলো তার সুদের হার বাড়িয়ে দেয়। কারণ কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে বা হুন্ডি বাট্টা করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেশি সুদ দিতে হয়। এর ফলে সুদের হার বেশি হওয়ায় ঋণগ্রহীতারা কম ঋণ গ্রহণ করে। ফলে দেশের মোট ঋণের পরিমাণ হ্রাস পায়। আবার দেশে ঋণের পরিমাণ বাড়াতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক তার ব্যাংক হার কমিয়ে দেয়। কারণ ব্যাংক হার কম হলে বাণিজ্যিক ব্যাংকগুলো সুদের হার কমিয়ে দেয়। ফলশ্রুতিতে দেশে মোট ঋণের পরিমাণ বৃদ্ধি পায়।এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে অন্যান্য হাতিয়ার হিসেবে ব্যবহার করে খোলা বাজার নীতি, নগদ জমার হার পরিবর্তন, নৈতিক প্ররোচনা ইত্যাদি। তবে এই হাতিয়ারগুলো আংশিকভাবে কার্যকর। তাছাড়া এই হাতিয়ারগুলো ঋণ নিয়ন্ত্রণে ধীর গতিতে কার্যকর হয়। সুতরাং সকল হাতিয়ারগুলোর ব্যবহারিক তাৎপর্যে অন্যান্য হাতিয়ারের তুলনায় ব্যাংক হার বেশি কার্যকর।
HSCEconomics 1st PaperDinajpur 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।