জনগণের আয় বৃদ্ধি পেলে অর্থের চাহিদা হ্রাস পায়- ব্যাখ্যা করো।
উত্তর: অর্থের চাহিদা ও আয়ের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান থাকায় জনগণের আয় বৃদ্ধি পেলে অর্থের চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ অর্থ হাতে রাখতে চায়, তাকে অর্থের চাহিদা বলে। এখন জনগণের আয় বৃদ্ধি পেলে নগদ লেনদেনের পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ, লেনদেন- জনিত অর্থের চাহিদা বেড়ে যায়। আবার মানুষ ভবিষ্যৎ অনিশ্চয়তা মোকাবিলা করার জন্যও অর্থ জমা রাখে। তাই আয় বেশি হলে সতর্কতামূলক অর্থের চাহিদাও বাড়ে। কাজেই বলা যায়, জনগণের আয় বৃদ্ধি পেলে অর্থের চাহিদা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
জনগণের আয় বৃদ্ধি পেলে অর্থের চাহিদা হ্রাস পায়- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর