শেয়ারFacebookWhatsApp

ব্যষ্টিক অর্থনীতি কী?

উত্তর: অর্থশাস্ত্রের যে শাখায় অর্থনীতির অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

ব্যষ্টিক অর্থনীতি কী?

উদ্দীপক

নিচে X ও Y দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হলো-

Rajshahi · 2017

উত্তর

অর্থশাস্ত্রের যে শাখায় অর্থনীতির অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।

উত্তর

মানুষের প্রধান অর্থনৈতিক সমস্যাসমূহ হলো: কী উৎপাদন করতে হবে, কীভাবে তা করতে হবে এবং কার জন্য তা করতে হবে। এ সমস্যাসমূহ উদ্ভবের কারণ হলো মানুষের অফুরন্ত অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা। সম্পদ যদি অসীম হতো তবে মানুষের জন্য সব কিছুই উৎপাদন করা যেত এবং কোনো সমস্যা থাকত না। তাই বলা যায়, সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূল কারণ।

উত্তর

উদ্দীপকে প্রদত্ত উৎপাদন সম্ভাবনা সূচিটি ব্যবহার করে নিচে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। চিত্রে, ভূমি অক্ষে X দ্রব্য এবং লম্ব অক্ষে Y দ্রব্য উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। সূচিতে দেখা যায়, প্রদত্ত সম্পদের দ্বারা প্রচলিত প্রযুক্তির অধীনে X দ্রব্যের 0 একক ও দ্রব্যের ৩ একক উৎপাদন করা যায় চিত্রে যা A বিন্দু দ্বারা নির্দেশিত। আবার X দ্রব্যের ২ ও ৩ একক উৎপাদন করলে Y দ্রব্যের যথাক্রমে ২ একক ও 0 একক উৎপাদন করা যায় যা চিত্রে আবার যথাক্রমে B ও C বিন্দু দ্বারা নির্দেশিত। এখন X ও Y দ্রব্য উৎপাদনের পরিমাণের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশক A, B ও C বিন্দুগুলো যুক্ত করে AC রেখাটি টানি। এটিই হলো উদ্দীপকে প্রদত্ত সূচির ভিত্তিতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।

উত্তর

প্রশ্নের উত্তর দানের প্রয়োজনে প্রদত্ত উৎপাদন সম্ভাবনা সূচির ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে প্রথমে AC উৎপাদন সম্ভাবনা রেখাটি পুনর্বার অঙ্কন করা হলো। এখন চিত্রে দুটি বিন্দু D ও E নেওয়া হলো যার স্থানাঙ্ক যথাক্রমে হলো: (X = ১, Y = ২) এবং (X = ৩, Y = ৩)। এখন D ও E বিন্দু দুটির তুলনা করা যায়। ১. D বিন্দুতে X দ্রব্যের ১ একক ও Y দ্রব্যের ২ একক উৎপাদন নির্দেশিত হয়, যেখানে E বিন্দুতে X দ্রব্যের ৩ একক ও Y দ্রব্যেরও ৩ একক উৎপাদন নির্দেশিত হয়। E বিন্দুতে উৎপাদনের পরিমাণ D বিন্দু নির্দেশিত উৎপাদনের চেয়ে বেশি। ২. D বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখা AC এর অভ্যন্তরভাগে অবস্থিত; E বিন্দু AC রেখার বাইরে অবস্থিত। ৩. D বিন্দুটি AC রেখার অভ্যন্তরভাগে অবস্থিত হওয়ায় তা উৎপাদনের অদক্ষ অঞ্চল দেখায় সেখানে প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়নি কিংবা অপচয় ঘটে। অন্যদিকে E বিন্দু AC রেখার বাইরে অবস্থিত হওয়ায় তা উৎপাদনের অ-অর্জনযোগ্য অঞ্চল দেখায়। এ বিন্দুটি প্রদত্ত সম্পদের চেয়ে অধিক সম্পদ ব্যবহার নির্দেশ করে যা বাস্তবে অর্জনযোগ্য নয়। ৪. সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আরও সম্ভাবনা রয়েছে এমন অবস্থা E বিন্দু দ্বারা প্রকাশ পায়। এ বিন্দু উৎপাদককে আরও তৎপর ও উদ্যোগী হতে বলে। অন্যদিকে, D বিন্দু উৎপাদককে সম্পদ ব্যবহারের বেলায় সতর্ক ও যত্নবান হতে বলে এবং তাকে দক্ষতা বাড়াতে উদ্বুদ্ধ করে।
HSCEconomics 1st PaperRajshahi 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।