শেয়ারFacebookWhatsApp

উপকরণ দামের সাথে যোগানের পরিমাণ কীভাবে সম্পর্কিত?

উত্তর: উপকরণের দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক বিপরীত। কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে উপকরণের প্রয়োজন পড়ে। এ জন্য উৎপাদনকারীকে তা সংগ্রহ ও তার জন্য ব্যয় করতে হয়। উপকরণের দাম বাড়লে তাই তার উৎপাদন ব্যয়ও বেড়ে যায়। ফলে দ্রব্যের দাম স্থির থাকলেও উৎপাদন তথা যোগানের পরিমাণ কমে যায়। আবার বিপরীত অবস্থায় যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। এ প্রেক্ষিতে বলা যায় যে, উপকরণ দামের সাথে যোগানের পরিমাণ সরাসরি বিপরীতভাবে সম্পর্কিত।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উপকরণ দামের সাথে যোগানের পরিমাণ কীভাবে সম্পর্কিত?

Rajshahi · 2017

উত্তর

কোনো অপেক্ষকের দুটি সম্পর্কিত চলকের মধ্যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে।

উত্তর

উপকরণের দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক বিপরীত। কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে উপকরণের প্রয়োজন পড়ে। এ জন্য উৎপাদনকারীকে তা সংগ্রহ ও তার জন্য ব্যয় করতে হয়। উপকরণের দাম বাড়লে তাই তার উৎপাদন ব্যয়ও বেড়ে যায়। ফলে দ্রব্যের দাম স্থির থাকলেও উৎপাদন তথা যোগানের পরিমাণ কমে যায়। আবার বিপরীত অবস্থায় যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। এ প্রেক্ষিতে বলা যায় যে, উপকরণ দামের সাথে যোগানের পরিমাণ সরাসরি বিপরীতভাবে সম্পর্কিত।

উত্তর

উদ্দীপকে প্রদত্ত তথ্য ব্যবহার করে নিচে একটি প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা হলো: রেখাচিত্রে ভূমি অক্ষে ভোগকৃত দ্রব্যের পরিমাণ ও লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ রেখা অংকন করা হয়েছে। ভোগকৃত দ্রব্যের ১ম একক থেকে ১৫ টাকা (চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত), ২য় একক থেকে ১০ টাকা (চিত্রে ৮ বিন্দু দ্বারা নির্দেশিত) এভাবে ভোক্তা ভোগকৃত দ্রব্যের ৩য়, ৪র্থ ও ৫ম একক থেকে যথাক্রমে ৫ টাকা (c বিন্দু দ্বারা নির্দেশিত), ০ টাকা (d বিন্দু দ্বারা নির্দেশিত) এবং ৫ টাকা (e বিন্দু দ্বারা নির্দেশিত) এর সমান উপযোগ লাভ করে। এখন ভোগকৃত দ্রব্যের একক ও প্রান্তিক উপযোগ নির্দেশক a, b, c, d, ও e বিন্দুগুলো যুক্ত করে μ\mu রেখা টানি। এটিই হলো উদ্দীপকের তথ্য ব্যবহার করে অঙ্কিত প্রান্তিক উপযোগ রেখা। উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হলো- প্রদত্ত উপযোগ সূচিটি পর্যালোচনা করে বলা যায়, ভোক্তার ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলেও একসময়ে তা সর্বোচ্চ (৩০ টাকা) হয় এবং পরে হ্রাস পায়।

উত্তর

উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হলো- প্রদত্ত উপযোগ সূচিটি পর্যালোচনা করে বলা যায়, ভোক্তার ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলেও একসময়ে তা সর্বোচ্চ (৩০ টাকা) হয় এবং পরে হ্রাস পায়। আর প্রান্তিক উপযোগ প্রথম থেকেই হ্রাস পায়, একসময়ে শূন্য হয়ে যায় এবং পরে তা ঋণাত্মক (-৫) হয়ে পড়ে। এ দু'ধরনের উপযোগ পরিবর্তনের প্রবণতা লক্ষ করলে দেখা যায়, মোট উপযোগের সর্বোচ্চ (৩০ টাকা) অবস্থায়, প্রান্তিক উপযোগ শূন্য (০) হয়। মোট উপযোগ হ্রাস পেলে (৩০ টাকা থেকে ২৫ টাকা) প্রান্তিক উপযোগ ঋণাত্মক (- ৫ টাকা) হয়ে পড়ে। সুতরাং, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দাঁড়ায় নিম্নরূপ: ১. মোট উপযোগ হলো ভোগকৃত কোনো দ্রব্যের সকল এককের উপযোগের সমষ্টি; আর প্রান্তিক উপযোগ হলো মোট উপযোগের অতিরিক্ত এক একক থেকে প্রাপ্ত উপযোগ। তাই প্রান্তিক উপযোগ হলো মোট উপযোগের একটি অংশ। ২. ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ কী হারে বৃদ্ধি পায় তা প্রান্তিক উপযোগ প্রকাশ করে। ৩. কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়; কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। ৪. মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। ৫. মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এভাবে উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নির্ধারণ করা যায়।
HSCEconomics 1st PaperRajshahi 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।