প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনে উদ্দীপকের প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রথমে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) এর একটি সূচি তৈরি করা হলো। পরে তার ভিত্তিতে AC ও MC রেখা অঙ্কন করে তাদের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করা হলো।
তৈরিকৃত সূচি ভিত্তিতে লেখচিত্র অঙ্কন করা হলো
তৈরিকৃত সূচির ভিত্তিতে অঙ্কিত লেখচিত্রে AC ও MC রেখাদ্বয় হলো যথাক্রমে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। রেখা দুটির আকৃতি পর্যালোচনা করে বলা যায়, উৎপাদনের প্রারম্ভিক পর্যায়ে AC রেখা যখন নিম্নগামী হয়, তখন MC রেখাও নিম্নগামী হয় এবং তা AC রেখার নিচে অবস্থান করে। এ পর্যায়ে MC < AC হয়। উৎপাদনের দ্বিতীয় পর্যায়ে AC রেখা সর্বনিম্ন অবস্থায় MC রেখা AC রেখাকে ছেদ করে; এখানে AC = MC হয়। এরপর সর্বশেষ স্তরে AC রেখা ঊর্ধ্বগামী হলে MC রেখাও ঊর্ধ্বগামী হয় এবং AC রেখার উপর অবস্থান করে। এ পর্যায়ে MC > AC হয়।