শেয়ারFacebookWhatsApp

অর্থনীতিতে স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কী বোঝায়?

উত্তর: অর্থনীতিতে স্বল্পকাল বলতে সেই সময়কে বোঝায় যখন স্থির উপকরণ ও পরিবর্তনীয় উপকরণগুলোর সমন্বিত প্রয়োগের ওপর উৎপাদন নির্ভরশীল হয়। স্বল্পকালে উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। তবে উৎপাদনে নিয়োজিত বিভিন্ন পরিবর্তনশীল উপকরণের জন্য ফার্ম ব্যয় করে থাকে, যা পরিবর্তনশীল ব্যয় নামে পরিচিত। পক্ষান্তরে, দীর্ঘকাল হলো এমন একটি সময় যখন নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে সকল উপকরণই পরিবর্তনযোগ্য। এ সময়ে ফার্ম বা শিল্প উৎপাদনে নিয়োজিত যেকোনো উপকরণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। দীর্ঘমেয়াদে স্থির ব্যয়ের অস্তিত্ব থাকে না।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

অর্থনীতিতে স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কী বোঝায়?

উদ্দীপক

মি. 'XX^{\prime} একজন বিচক্ষণ উৎপাদনকারী। তিনি কারখানা স্থাপন করতে গিয়ে লক্ষ করেন যে, কিছু উপকরণ একবারই নিয়োগ করতে হয় এবং উৎপাদন না করলেও সেগুলোর ব্যয় বহন করতে হয়। আবার, কিছু উপকরণ বার বার নিয়োগ করতে হয় বলে ব্যয়েরও পরিবর্তন ঘটে।

Barisal · 2017

উত্তর

মানুষ নিজের বুদ্ধিমত্তা ও কারিগরি জ্ঞান খাটিয়ে বস্তুর মধ্যে যে নতুন উপযোগ সৃষ্টি করে তাকে অর্থনীতিতে উৎপাদন বলে।

উত্তর

অর্থনীতিতে স্বল্পকাল বলতে সেই সময়কে বোঝায় যখন স্থির উপকরণ ও পরিবর্তনীয় উপকরণগুলোর সমন্বিত প্রয়োগের ওপর উৎপাদন নির্ভরশীল হয়। স্বল্পকালে উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। তবে উৎপাদনে নিয়োজিত বিভিন্ন পরিবর্তনশীল উপকরণের জন্য ফার্ম ব্যয় করে থাকে, যা পরিবর্তনশীল ব্যয় নামে পরিচিত। পক্ষান্তরে, দীর্ঘকাল হলো এমন একটি সময় যখন নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে সকল উপকরণই পরিবর্তনযোগ্য। এ সময়ে ফার্ম বা শিল্প উৎপাদনে নিয়োজিত যেকোনো উপকরণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। দীর্ঘমেয়াদে স্থির ব্যয়ের অস্তিত্ব থাকে না।

উত্তর

উদ্দীপকের মি. 'XX^{\prime} একজন উৎপাদনকারী। তিনি কারখানা স্থাপন করতে গিয়ে লক্ষ করেন যে, কিছু উপকরণ একবারই নিয়োগ করতে হয় এবং উৎপাদন না করলেও সেগুলোর ব্যয় বহন করতে হয়। এটা হলো ফার্মের স্থির ব্যয়। কেননা স্থির ব্যয় হলো উৎপাদন ব্যয়ের মধ্যে এমন কিছু ব্যয়, যা উৎপাদনের পরিমাণ হ্রাস-বৃদ্ধির সাথে জড়িত নয়। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন এ ধরনের ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। যেমন- বাড়ি ভাড়া, স্থায়ী কর্মচারীদের বেতন, যন্ত্রপাতির ব্যয় প্রভৃতি। সুতরাং, মি. X এর ব্যয়ের এই অংশটি হলো তার কারখানা স্থাপনের মোট স্থির ব্যয়। আবার, মি. X দেখলেন যে, কিছু উপকরণ বার বার নিয়োগ করতে হয় বলে ব্যয়েরও পরিবর্তন ঘটে। এটি মি. X এর পরিবর্তনীয় ব্যয়। কেননা উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। যেমন- অস্থায়ী শ্রমিকের মজুরি, কাঁচামালের দাম, পরিবহণ ব্যয় প্রভৃতি। সুতরাং, মি. X এর ব্যয়ের এই অংশটি হলো তার কারখানার মোট পরিবর্তনীয় ব্যয়। উদ্দীপকের মি. X এর উৎপাদন প্রক্রিয়ায় তাকে স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয় বহন করতে হয়।

উত্তর

উদ্দীপকের আলোকে নিচে TC (মোট ব্যয়) ও AC (গড় ব্যয়) নির্ণয় করা হলো- কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য মোট যে পরিমাণ ব্যয় হয় তাকে মোট ব্যয় বলে। মোট ব্যয় দুই প্রকারের হয়, যথা- স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়। উৎপাদনের পরিমাণ বাড়ালে বা কমালে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলে। আর উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তিত হয়, তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। উদ্দীপকের মি. X কারখানা স্থাপন করতে গিয়ে দেখেন উৎপাদন না করলেও তাকে কিছু ব্যয় বহন করতে হয় যা তার স্থির ব্যয় এবং উপাদান পরিবর্তনের সাথে সাথে ব্যয়েরও পরিবর্তন হয় তা হলো তার পরিবর্তনীয় ব্যয়। সুতরাং, মি. X এর স্থির ও পরিবর্তনীয় ব্যয়ের যোগফলই হলো তার মোট ব্যয়। অন্যদিকে, গড় ব্যয় হলো কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদনের জন্য গড়ে যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে। উদ্দীপকে মি. X এর মোট ব্যয় দেয়া আছে, কিন্তু তিনি কি পরিমাণ উৎপাদন করেন তা বলা হয়নি। তাই বলা যায়, মি. X এর উৎপাদনের গড় ব্যয় নির্ণয় করার জন্য তার মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে।
HSCEconomics 1st PaperBarisal 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।