উদ্দীপকে প্রদত্ত তথ্য কোন বাজার ব্যবস্থাকে সমর্থন করে? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত তথ্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে সমর্থন করে। কোন দ্রব্যের অতিরিক্ত এক একক বিক্রির ফলে যে আয় পাওয়া যায় তাই প্রান্তিক আয়। আর মোট আয়কে বিক্রয়কৃত দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় আয় পাওয়া যায়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে প্রতি এককে গড় আয় ও প্রান্তিক আয় একই হয়। ফলে গড় আয় রেখা ও প্রান্তিক আয় রেখা একই হয়ে থাকে। কিন্তু একচেটিয়া বাজারের ক্ষেত্রে বিক্রির পরিমাণ বাড়ার সাথে প্রান্তিক আয় কমতে থাকে এবং প্রান্তিক আয় (MR) রেখা গড় আয় (AR) রেখার নিচে অবস্থান করে। দ্রব্যের দাম হ্রাস না পেয়ে 10 টাকা স্থির ধরে গড় ও প্রান্তিক আয় নির্ণয় করে রেখা অঙ্কন করা হলো- আলোচ্য চিত্রে প্রান্তিক আয় (MR) রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল অর্থাৎ, উৎপাদনের পরিমাণের সাথে প্রান্তিক আয় স্থির। প্রতি এককে প্রান্তিক আয় 10 টাকা হওয়ায় গড় আয়ও 10 টাকা। ফলে প্রান্তিক আয় (MR) ও গড় আয় (AR) একই রেখা দ্বারা নির্দেশিত হয়। এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দেখা যায়। সুতরাং বলা যায়, গড় আয় ও প্রান্তিক আয় রেখাটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রদত্ত তথ্য কোন বাজার ব্যবস্থাকে সমর্থন করে? যুক্তি দাও।
উদ্দীপক
সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর