শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক হতে পেয়ারার মোট উৎপাদন (TP) রেখা অঙ্কন করো।

উত্তর: উদ্দীপকের তথ্যের আলোকে পেয়ারার মোট উৎপাদন (TP) রেখা অঙ্কন করা যায়। উপকরণগুলোর বিভিন্ন পরিমাণ ব্যবহার করে মোট যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তা মোট উৎপাদন। অর্থাৎ, উপকরণগুলোর বিভিন্ন একক থেকে প্রাপ্ত উৎপাদনের সমষ্টিই মোট উৎপাদন। আর, মোট উৎপাদনকে রেখাচিত্রে উপস্থাপন করলে মোট উৎপাদন রেখা পাওয়া যায়। উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মোট উৎপাদন রেখা অঙ্কন করা হলো- ওপরের চিত্রে ভূমি অক্ষে শ্রমিক সংখ্যা এবং লম্ব অক্ষে মোট উৎপাদন দেখানো হয়েছে। ১, ২, ৩, ৪ ও ৫ জন শ্রমিক নিয়োগ করে মোট উৎপাদন যথাক্রমে ১৬, ২৮, ৩৬, ৪০ ও ৪২ মণ। এগুলো চিত্রে যথাক্রমে a, b, c, d ও e বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন প্রাপ্ত বিন্দুগুলো যোগ করে মোট উৎপাদন বা TP রেখাটি পাওয়া যায়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপক হতে পেয়ারার মোট উৎপাদন (TP) রেখা অঙ্কন করো।

উদ্দীপক

ফেনীর যাত্রাসিদ্দি গ্রামের কৃষক মুসা মিয়ার ৪ একর জমি রয়েছে। ২০২০ সালে ঐ জমিতে তিনি ১ জন শ্রমিক নিয়োগ করে পেয়ারা চাষ করলে উৎপাদন হয় ১৬ মণ। উৎপাদন লাভজনক বিধায় পরের প্রতি বছর ১ জন করে শ্রমিক নিয়োগ বৃদ্ধি করে পরবর্তী ৪ বছর উৎপাদন হয় যথাক্রমে ২৮, ৩৬, ৪০ ও ৪২ মণ।

নটরডেম কলেজ · 2026

উত্তর

দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।

উত্তর

স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে ন্যূনতম একটি উপকরণ স্থির ধরায় সব উপকরণ পরিবর্তন হয় না। উৎপাদন ব্যবস্থায় কিছু উপকরণ স্বল্পকালে পরিবর্তন করা যায় না।যেমন: যন্ত্রপাতি, দালানকোঠা, বা জমি ইত্যাদি। উৎপাদন বন্ধ রাখলেও কিছু ক্ষেত্রে উৎপাদনকারীকে স্থির খরচ বহন করতে হয়। ফলে স্বল্পকালে ন্যূনতম একটি উপকরণ স্থির থাকে। আর উৎপাদন ও উপকরণের এরূপ সম্পর্ককেই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। মূলত এ কারণেই এ ধরনের অপেক্ষকে সব উপকরণ পরিবর্তন করা যায় না।

উত্তর

উদ্দীপকের তথ্যের আলোকে পেয়ারার মোট উৎপাদন (TP) রেখা অঙ্কন করা যায়। উপকরণগুলোর বিভিন্ন পরিমাণ ব্যবহার করে মোট যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তা মোট উৎপাদন। অর্থাৎ, উপকরণগুলোর বিভিন্ন একক থেকে প্রাপ্ত উৎপাদনের সমষ্টিই মোট উৎপাদন। আর, মোট উৎপাদনকে রেখাচিত্রে উপস্থাপন করলে মোট উৎপাদন রেখা পাওয়া যায়। উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মোট উৎপাদন রেখা অঙ্কন করা হলো- ওপরের চিত্রে ভূমি অক্ষে শ্রমিক সংখ্যা এবং লম্ব অক্ষে মোট উৎপাদন দেখানো হয়েছে। ১, ২, ৩, ৪ ও ৫ জন শ্রমিক নিয়োগ করে মোট উৎপাদন যথাক্রমে ১৬, ২৮, ৩৬, ৪০ ও ৪২ মণ। এগুলো চিত্রে যথাক্রমে a, b, c, d ও e বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন প্রাপ্ত বিন্দুগুলো যোগ করে মোট উৎপাদন বা TP রেখাটি পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিধিটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে কোনো একটি পরিবর্তনশীল উপকরণের নিয়োগ ক্রমাগত বৃদ্ধি করা হলে। মোট উৎপাদন প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়ে। উপকরণ নিয়োগ আরো বাড়ালে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পেতে থাকে। প্রান্তিক উৎপাদনের এরূপ হ্রাস পাওয়ার নিয়মকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। উদ্দীপকে কৃষক মুসা মিয়ার প্রথম শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন ছিল ১৬ মণ। এরপর ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ১২ মণ (২৮ ১৬), ৮ মণ (৩৬ ২৮), ৪ মণ (৪০ -৩৬) এবং ২ মণ (৪২-৪০)। অতিরিক্ত শ্রমিক নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন (১৬ > ১২ > ৮ > ৪ > ২) ক্রমশ হ্রাস পাচ্ছে। তাই এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন কৃষি, খনি এবং মৎস্য শিকারের মতো ক্ষেত্রগুলোতে বেশি কার্যকর বলে বিবেচিত। কৃষিক্ষেত্রে জমির পরিমাণ স্থির থাকে। তাই শ্রম বা মূলধন বৃদ্ধি করা হলে একপর্যায়ে প্রান্তিক উৎপাদন কমতে শুরু করে। তাছাড়া, মৎস্য শিকারের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট জলাশয়ে অতিরিক্ত জাল বা নৌকা ব্যবহার করলে মাছের প্রান্তিক উৎপাদন কমতে থাকে। এই ক্ষেত্রগুলোতে স্থির উপকরণের সীমাবদ্ধতার কারণে পরিবর্তনশীল উপকরণের উৎপাদনশীলতা হ্রাস পায়। ফলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।