উদ্দীপকে উল্লিখিত বিধিটি কোন কোন ক্ষেত্রে কার্যকরী হয়, তা 4 বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিধিটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে কোনো একটি পরিবর্তনশীল উপকরণের নিয়োগ ক্রমাগত বৃদ্ধি করা হলে। মোট উৎপাদন প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়ে। উপকরণ নিয়োগ আরো বাড়ালে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পেতে থাকে। প্রান্তিক উৎপাদনের এরূপ হ্রাস পাওয়ার নিয়মকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। উদ্দীপকে কৃষক মুসা মিয়ার প্রথম শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন ছিল ১৬ মণ। এরপর ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ১২ মণ (২৮ ১৬), ৮ মণ (৩৬ ২৮), ৪ মণ (৪০ -৩৬) এবং ২ মণ (৪২-৪০)। অতিরিক্ত শ্রমিক নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন (১৬ > ১২ > ৮ > ৪ > ২) ক্রমশ হ্রাস পাচ্ছে। তাই এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন কৃষি, খনি এবং মৎস্য শিকারের মতো ক্ষেত্রগুলোতে বেশি কার্যকর বলে বিবেচিত। কৃষিক্ষেত্রে জমির পরিমাণ স্থির থাকে। তাই শ্রম বা মূলধন বৃদ্ধি করা হলে একপর্যায়ে প্রান্তিক উৎপাদন কমতে শুরু করে। তাছাড়া, মৎস্য শিকারের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট জলাশয়ে অতিরিক্ত জাল বা নৌকা ব্যবহার করলে মাছের প্রান্তিক উৎপাদন কমতে থাকে। এই ক্ষেত্রগুলোতে স্থির উপকরণের সীমাবদ্ধতার কারণে পরিবর্তনশীল উপকরণের উৎপাদনশীলতা হ্রাস পায়। ফলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিধিটি কোন কোন ক্ষেত্রে কার্যকরী হয়, তা 4 বিশ্লেষ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর