উদ্দীপকের আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয়ের (MC) পরিচয় দাও।
উত্তর: উদ্দীপকের আলোকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় নির্ণয় করে তাদের একটি সূচি তৈরি করে, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের পরিচয় প্রদান করা হলো- গড় ব্যয়: কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করতে যে পরিমাণ মোট আয় ব্যয় হয় তাকে উৎপাদিত দ্রব্যের মোট পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় বা Average Cost (AC) পাওয়া যায়। সুতরাং গড় ব্যয় [গণিত] এখানে, TC = মোট ব্যয় এবং Q = উৎপাদনের পরিমাণ উদাহরণস্বরূপ, উদ্দীপকে উৎপাদন ১ একক হলে মোট ব্যয় ১২। সুতরাং গড় ব্যয় হলো- [গণিত] । এভাবে প্রতি একক উৎপাদন থেকে গড় ব্যয় বের করে সূচিতে উপস্থাপন করা হয়েছে। প্রান্তিক ব্যয়: প্রান্তিক ব্যয় হলো উৎপাদনের পরিমাণ একক বৃদ্ধি পেলে মোট ব্যয়ের কতটুকু বৃদ্ধি হয়। মোট ব্যয়ের পরিবর্তনকে [গণিত] উৎপাদনের পরিবর্তন [গণিত] দিয়ে ভাগ করলে প্রান্তিক ব্যয় পাওয়া যায়। উদাহরণস্বরূপ, উৎপাদন ১ একক থেকে ২ একক হলে মোট ব্যয়ের পরিবর্তন – [গণিত] = ২০ – ১২ = ৮ সুতরাং প্রান্তিক ব্যয় হলো- [গণিত] । এভাবে প্রতি একক উৎপাদন থেকে প্রান্তিক ব্যয় বের করে সূচিতে উপস্থাপন করা হয়েছে। উপরের তালিকা থেকে দেখা যায়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মান উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে পরিবর্তিত হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয়ের (MC) পরিচয় দাও।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর