উদ্দীপকটি যে বাজার ব্যবস্থাকে নির্দেশ করে তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাকে নির্দেশ 'করা হয়েছে।অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা বেশি পরিমাণ বিক্রয় করতে চাইলে তাকে গড় আয় তথা দাম কমাতে হয়। এ কারণে অপূর্ণ প্রতিযোগিতার বাজারে মোট আয় তথা TR ক্রমহ্রাসমান হারে বাড়ে।নিচে এই বাজার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো-• এখানে উৎপাদনকারী বা বিক্রেতার সংখ্যা কম থাকে।• পণ্যদ্রব্যের যোগান বিক্রেতা কর্তৃক নিয়ন্ত্রিত হয়।• দাম নির্ধারণ বিক্রেতার ওপর নির্ভরশীল।• বিক্রেতাকে অধিক পরিমাণ পণ্য বিক্রয়ের জন্য দাম কমাতে হয়।• বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট আয় বাড়ে। তবে মোট আয় ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়।• মোট আয় বাড়লেও গড় আয় ও প্রান্তিক আয় হ্রাস পায়।• গড় আয় (AR) অপেক্ষা প্রান্তিক আয় (MR) অধিক হারে হ্রাস পায় বলে AR > MR হয়।• দ্রব্যের যোগান বৃদ্ধি করতে হলে দাম কমাতে হয়।• AR এবং MR উভয় রেখার ঢাল ঋণাত্মক হয়।• MR রেখা AR রেখার নিচে অবস্থান করে।উদ্দীপকে প্রাপ্ত তথ্যের আলোকে 'গ' নং উত্তরে নির্ণীত গড় আয় থেকে দেখা যায়, বিক্রেতার বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে গড় আয় বাদাম কমতে থাকে, যা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটি যে বাজার ব্যবস্থাকে নির্দেশ করে তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর