শেয়ারFacebookWhatsApp

মনোপসনি কী?

উত্তর: যে বাজারে বিক্রেতার সংখ্যা বেশি হলেও ক্রেতার সংখ্যা মাত্র একজন হয় তাকে মনোপসনি বাজার বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মনোপসনি কী?

উদ্দীপক

একটি দেশের সকল ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত ঔষধ নির্দিষ্ট দামে বিক্রি করে। দেশে ঔষধের অসংখ্য উৎপাদনকারী ও ক্রেতা রয়েছে। ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মোট আয় ও মোট ব্যয় সমান।

Chittagong · 2022

উত্তর

যে বাজারে বিক্রেতার সংখ্যা বেশি হলেও ক্রেতার সংখ্যা মাত্র একজন হয় তাকে মনোপসনি বাজার বলে।

উত্তর

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প এক হতে পারে। একচেটিয়া বাজারে বিক্রয়যোগ্য দ্রব্যটি মাত্র একটি ফার্ম দ্বারা উৎপাদিত হয়। এজন্য এখানে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। একচেটিয়া বাজারে কোনো পণ্যের প্রতিষ্ঠান একটি হওয়ায় উক্ত প্রতিষ্ঠান বা ফার্ম শিল্প হিসেবে বিবেচিত হয়। তাই বলা যায়, একচেটিয়া বাজারে একটি ফার্ম শিল্প হিসেবে বিবেচিত হতে পারে।

উত্তর

উদ্দীপকের ঔষধের বাজারটি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতার বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। এ বাজারে একটি সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করা হয়। পূর্ণ প্রতিযোগিতায় ক্রেতা-বিক্রেতা বাজারে বিদ্যমান দাম সম্পর্কে পূর্ণভাবে জ্ঞাত থাকে। 'ফলে প্রত্যেক বিক্রেতা একই দামে পণ্য বিক্রয় করে থাকে। এ বাজার থেকে কোনো বিক্রেতা চলে যেতে কিংবা নতুন কোনো বিক্রেতা যোগদান করতে পারে। উদ্দিপকে দেখা যায়, একটি দেশের সব ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত ঔষধ নির্দিষ্ট দামে বিক্রি করে। দেশে ঔষধের অনেক ক্রেতা ও বিক্রেতা রয়েছে। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্যের সাথে ঔষধের বাজারের বৈশিষ্ট্যের মিল লক্ষ করা যায়। সুতরাং, উদ্দীপকের ঔষধের বাজার হলো পূর্ণ প্রতিযোগিতার বাজার।

উত্তর

উদ্দীপকের ঔষধের বাজারের একটি ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করলে ভারসাম্য বিন্দুতে AC রেখা AR রেখাকে স্পর্শ করবে। অর্থাৎ গড় ব্যয় ও গড় আয় সমান হয়। ফলে মোট ব্যয় ও মোট আয় সমান হয়। উদ্দীপকে ঔষধের বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক হওয়ায় দ্রব্যের একটি নির্দিষ্ট দাম বজায় থাকে। এ অবস্থায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মোট আয় ও মোট ব্যয় সমান। অর্থাৎ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক মুনাফা অর্জন করে। নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো- চিত্রে E বিন্দুতে MR ও MC রেখা পরস্পর ছেদ করেছে। তাই E বিন্দুতে ফার্মটি ভারসাম্য অর্জন করেছে। এক্ষেত্রে ভারসাম্য দাম P0 এবং ভারসাম্য পরেমাণ Q0।সুতরাং মোট আয়, TR = p × Q = OP0 × OQ0 = OP0EQ0মোট ব্যায়, TC = AC × Q = OP0 × OQ0 = OP0EQ0∴ মুনাফা, π=TR\pi = TR − TC = OP0EQ0 − OP0EQ = 0অর্থাৎ মুনাফার পরিমাণ শূণ্য (০) হওয়ায় ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করেছে।
HSCEconomics 1st PaperChittagong 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।