কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অনুপাত বৃদ্ধি করলে ঋণের পরিমাণ কমবে।
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের পরিমাণ বাড়িয়ে দিলে, বাণিজ্যিক ব্যাংকের ঋণপ্রদান ক্ষমতা হ্রাস পায়। ফলে মুদ্রাস্ফীতি কমে যায়।
⸫ উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক বৈধ রিজার্ভ ১০% থেকে বৃদ্ধি করে ২০% হলে মোট আমানতের পরিমাণ নিম্নরূপ:
এখানে, মোট আমানত = TD
প্রাথমিক আমানত PD = 0
রিজার্ভের হার R = 20%
⸫ মোট আমানত (TD) = ২৫,০০০ টাকা
অর্থাৎ সৃষ্ট আমানত (D) = TD – PD
= (২৫,০০০-৫০০০) টাকা
= ২০,০০০ টাকা
সুতরাং বলা যায়, রিজার্ভের পরিমাণ ১০% থেকে ২০% করায় মোট সৃষ্ট আমানতের পরিমান কমছে। ফলে বাণিজ্যিক ব্যাংক গুলোর ঋণদান ক্ষমতা হ্রাস পায় যা মুদ্রাস্ফীতি রোধে সহায়ক।