“বাস্তবে বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কোথাও নেই”—কারণ এই বাজারের সবগুলো বৈশিষ্ট্য একসাথে পাওয়া যায় না।
যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা বাজার নির্ধারিত দামে সমজাতীয় পণ্য নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এই বাজারের বৈশিষ্ট্যগুলো হলো নির্দিষ্ট দাম, সমজাতীয় দ্রব্য, অসংখ্য কেতা-বিক্রেতা, প্রস্থানের সুযোগ, বাজারে অবাধ প্রবেশ ইত্যাদি। যেমন- ধানের প্রাথমিক বাজারে বহুসংখ্যক ক্রেতা-বিক্রেতা থাকে এবং কোনো একজন উৎপাদক ধানের বাজারকে প্রভাবিত করতে পারে না। এভাবে অন্যান্য খাদ্যশস্য, মাছ, মুরগি, ডিম, দুধ প্রভৃতির বাজারও পূর্ণ প্রতিযোগিতামূলক বা তার কাছাকাছি। অর্থাৎ একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সবগুলো বৈশিষ্ট্য না থাকায় বাস্তবে বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নেই।