উদ্দীপকের বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার।
নিচে প্রান্তিক আয় রেখা অঙ্কন করা হলো-
যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় দ্রব্য ও পণ্য একই দামে দর কষাকষির মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। এই বাজারে একই গুণসম্পন্ন পণ্য সমান দামে বিক্রি করা হয় বিধায় প্রান্তিকায় প্রত্যেক দ্রব্যের ক্ষেত্রে সমান হয়। আর তা চিত্রে দেখানো হলো- তা ভূমি অক্ষের সমান্তরাল হয়। গড় আয়ের পরিমাণ ও প্রান্তিক আয়ের মত হয়। অর্থাৎ AR=MR=P হয়।
'গ' প্রাপ্ত তালিকা ব্যবহার করে নিচে প্রান্তিক আয় রেখা অঙ্কন করা হলোঃ-
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক আয় এর পরিমাণ দেওয়া হল। উৎপাদনের পরিমাণ যখন ১,২,৩,৪,৫,৬ একক প্রান্তিক আয় ও গড় আয় তখন সব ক্ষেত্রে একই। অর্থাৎ AR=MR এবং চিত্রের MR রেখা ভূমি অক্ষের সমান্তরাল। যা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কে উপস্থাপন করে।