শেয়ারFacebookWhatsApp

একচেটিয়া কারবারি দ্রব্যের দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে কি? ব্যাখ্যা করো।

উত্তর: একচেটিয়া ব্যবসায়ে বিবেচ্য দ্রব্যের কোনো নিকট পরিবর্তক না থাকায় বিক্রেতা ইচ্ছা অনুযায়ী দ্রব্যটির দাম নির্ধারণ করতে পারে। একচেটিয়া ব্যবসায়ে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়। সাধারণত একচেটিয়া ব্যবসায়ে বিক্রয়যোগ্য দ্রব্য কেবল একটিমাত্র বিক্রেতা দ্বারা বিক্রিত হয়। তাই একচেটিয়া ব্যবসায়ী দ্রব্যের যোগান বাড়িয়ে বা কমিয়ে দ্রব্যটির দাম নিয়ন্ত্রণ করতে পারে। এভাবে একচেটিয়া ব্যবসায়ী তার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান পরিবর্তন করে দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

একচেটিয়া কারবারি দ্রব্যের দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে কি? ব্…

উদ্দীপক

চিত্রটি লক্ষ করো:

Dinajpur · 2021

উত্তর

যে বাজারে মুষ্টিমেয় কয়েকজন বিক্রেতা সমজাতীয় অথবা পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে, তাকে অলিগোপলি বাজার বলে।

উত্তর

একচেটিয়া ব্যবসায়ে বিবেচ্য দ্রব্যের কোনো নিকট পরিবর্তক না থাকায় বিক্রেতা ইচ্ছা অনুযায়ী দ্রব্যটির দাম নির্ধারণ করতে পারে। একচেটিয়া ব্যবসায়ে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়। সাধারণত একচেটিয়া ব্যবসায়ে বিক্রয়যোগ্য দ্রব্য কেবল একটিমাত্র বিক্রেতা দ্বারা বিক্রিত হয়। তাই একচেটিয়া ব্যবসায়ী দ্রব্যের যোগান বাড়িয়ে বা কমিয়ে দ্রব্যটির দাম নিয়ন্ত্রণ করতে পারে। এভাবে একচেটিয়া ব্যবসায়ী তার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান পরিবর্তন করে দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে।

উত্তর

উদ্দীপকে a ও b বিন্দুর মধ্যে ভারসাম্য বিন্দু হলো b বিন্দু। একটি ফার্ম সার্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে ভারসাম্যের মাধ্যমে কাম্যতা অর্জন করে। যে উৎপাদনে তার মুনাফা সর্বোচ্চ হয়, সে উৎপাদন বিন্দুকে ফার্মের ভারসাম্য বিন্দু বলে। ভারসাম্য বিন্দুতে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হয় এবং প্রান্তিক ব্যয় রেখার ঢাল > প্রান্তিক আয় রেখার ঢাল হয়। উদ্দীপকে b বিন্দুতে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান। এ বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখার ঢাল অপেক্ষা প্রান্তিক আয় রেখার ঢাল বেশি। অর্থাৎ b বিন্দু হলো ফার্মের ভারসাম্য বিন্দু। আর b বিন্দুতে ফার্মটি সর্বোচ্চ মুনাফা অর্জন করবে। কিন্তু a বিন্দুতে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হলেও প্রান্তিক ব্যয় রেখার ঢাল প্রান্তিক আয় রেখার ঢাল থেকে ছোট। তাই a বিন্দুকে ভারসাম্য বিন্দু বলা যায় না। তাছাড়া এ বিন্দুতে ফার্ম অদক্ষ অঞ্চলে উৎপাদন করে। তাই এ বিন্দুতে মুনাফাও সর্বোচ্চ হয় না। সুতরাং বলা যায়, b বিন্দুতে ফার্ম ভারসাম্যের সব শর্ত পালন করে এবং সর্বোচ্চ মুনাফা অর্জন করে।

উত্তর

উদ্দীপকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অস্বাভাবিক মুনাফা অর্জনের ক্ষেত্রে ভারসাম্য অবস্থা দেখানো হয়েছে। পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে ফার্ম স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা। ও ক্ষতি স্বীকার করে উৎপাদন করে। ফার্মের মোট আয় মোট ব্যয় ও অপেক্ষা বেশি হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে ভারসাম্য অর্জনের জন্য দুটি শর্ত পালন করতে হয়। প্রান্তিক ব্যয় (MC) প্রান্তিক আয় (MR) হবে এবং MC রেখার ঢাল > MR রেখার ঢাল হবে। এছাড়া অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে P > AC অতিরিক্ত শর্ত হিসেবে ধরা হয়। উদ্দীপকের চিত্রে b বিন্দুতে ভারসাম্য অর্জনের শর্ত দুটি পালিত হয়েছে। b বিন্দু হলো ভারসাম্য বিন্দু। এখানে ভারসাম্য দাম OP এবং ভারসাম্য পরিমাণ Oq নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে P > AC হওয়া ফার্মটি অস্বাভাবিক মুনাফা' অর্জন করবে। চিত্রে ভারসাম্য বিন্দুতে মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ = OP × Oq= OPbq মোট ব্যয় (TC) = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ = OP₁ × Oq = OP₁cq সুতরাং মুনাফা (π)=TR\pi) = TR – TC = OPbq - OP₁cq = P₁Pbc সুতরাং, π=\pi = P₁Pbc . অতএব , ফার্ম এক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে।
HSCEconomics 1st PaperDinajpur 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।