শেয়ারFacebookWhatsApp

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী?

উত্তর: যে বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একটি নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী?

উদ্দীপক

নিম্নের চিত্রটি লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:

Barisal · 2019

উত্তর

যে বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একটি নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।

উত্তর

একচেটিয়া বাজারে বিক্রেতাকে দাম সৃষ্টিকারী বলা হয় কারণ বিক্রেতা তার ইচ্ছা অনুযায়ী পণ্যের দাম অথবা যোগান নিয়ন্ত্রণ করতে পারে। বাজারে একটিমাত্র ফার্ম থাকলে, উৎপাদিত পণ্যের নিকট বিকল্প দ্রব্য না থাকলে এবং সর্বোপরি প্রতিযোগী ফার্মের প্রবেশাধিকার না থাকলে পণ্যের যোগানের ওপর ঐ ফার্মের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকে। এক্ষেত্রে একটি ফার্ম পণ্যের দামের ওপর একক প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ, ফার্ম প্রয়োজনে দাম বাড়াতে পারে কিংবা কমাতে পারে। এ বাজারে দাম নির্ধারণে ক্রেতার কোনো ভূমিকা নেই। বিক্রেতা নিজেই তার পণ্যের দাম নির্ধারণ করে। এজন্য একচেটিয়া বাজারে বিক্রেতাকে দাম সৃষ্টিকারী বলা হয়।

উত্তর

উদ্দীপকের চিত্রটি একচেটিয়া বাজারে স্বল্পকালীন ভারসাম্যের ইঙ্গিত করছে। উক্ত চিত্রের মাধ্যমে মুনাফার পরিমাণ নির্ণয় করা হলো- একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন গড় আয় (AR) বা দাম (P) যদি স্বল্পকালীন গড় ব্যয়ের (AC) চেয়ে বেশি হয় তাহলে ফার্ম স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। চিত্রে, MC হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা এবং MR হচ্ছে প্রান্তিক আয় রেখা। E বিন্দুতে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে ওঠে যাওয়ায় ভারসাম্য অর্জিত হয়েছে। ফলে OP ভারসাম্য দাম এবং OQ ভারসাম্য পরিমাণ। এখানে OQ উৎপাদন স্তরে গড় আয়, গড় ব্যয়ের চেয়ে বেশি। তাই ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। আমরা জানি, মুনাফা (π)=\pi) = মোট আয় (TR) – মোট ব্যয় (TC)=(AR×Q)(AC×Q)=OPGQOP1HQ\begin{aligned} & =(\mathrm{AR} \times \mathrm{Q})-(\mathrm{AC} \times \mathrm{Q}) \\ & =\mathrm{OPGQ}-\mathrm{OP}_1 \mathrm{HQ}\end{aligned} = PP1HG অস্বাভাবিক মুনাফা সুতরাং ফার্ম ভারসাম্য বিন্দু E তে অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। এ মুনাফার পরিমাণ হলো PP1HG ক্ষেত্রের সমান।

উত্তর

একচেটিয়া ফার্ম একটি শক্তিশালী উৎপাদনব্যবস্থা হলেও এটির পক্ষে সবসময় চিত্রে প্রদর্শিত মুনাফা তথা অস্বাভাবিক মুনাফা অর্জন করা সম্ভব নয়। স্বল্পকালীন সময়ে কখনো কখনো একচেটিয়া ফার্ম ভারসাম্য অবস্থায় এমন পরিস্থিতিরও সম্মুখীন হতে পারে যেখানে ভারসাম্য বিন্দুতে তার গড় আয় (AR) = গড় ব্যয় (AC) অর্থাৎ AR = AC হয়। এ অবস্থায় ফার্ম কেবল স্বাভাবিক মুনাফা অর্জন করে। একচেটিয়া ফার্মের জন্য এমন ভারসাম্যের সৃষ্টি হলে তার পক্ষে কেবল স্বাভাবিক মুনাফা অর্জন সম্ভব হবে। আবার, স্বল্পকালে একচেটিয়া ফার্ম কখনও কখনও ক্ষতি স্বীকার করেও ভারসাম্য অর্জন করতে পারে। এ অবস্থায় ভারসাম্য স্থলে AC < AR হয়। অবশ্য এ পরিস্থিতিতে ফার্মকে সিদ্ধান্ত নিতে হয়, সে কতটা ক্ষতি স্বীকার করেও উৎপাদন কাজ চালিয়ে যাবে। এক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো ফার্ম ভারসাম্য অবস্থায় বিক্রয়লব্ধ অর্থ দিয়ে পরিবর্তনীয় ব্যয়ের সম্পূর্ণটা এবং স্থির ব্যয়ের অংশবিশেষ মেটাতে সক্ষম হচ্ছে কি না। যদি ফার্ম তা পারে তবে ক্ষতি ন্যূনতম রাখার জন্য উৎপাদন কাজ চালিয়ে যাবে। কিন্তু যখন তার পক্ষে এমনটি করা সম্ভব হবে না, তখন উৎপাদন কাজ বন্ধ করে দিবে। এ ভারসাম্য স্থলে ফার্মের AC>P=AR > AVC হলে এমন অবস্থা অর্জিত হবে। [এক্ষেত্রে P হলো দাম ও AVC হলো গড় পরিবর্তনীয় ব্যয়।] সুতরাং বলা যায়, একচেটিয়া ফার্মের পক্ষে সকল ক্ষেত্রেই অস্বাভাবিক মুনাফা বা চিত্রে উল্লিখিত মুনাফা অর্জন করা সম্ভব নয়।
HSCEconomics 1st PaperBarisal 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।