কেন একচেটিয়া বাজারে বিক্রেতাকে দামের স্রষ্টা বলা হয়?
উত্তর: একচেটিয়া বাজারে বিক্রেতাকে দাম সৃষ্টিকারী বলা হয় কারণ বিক্রেতা তার ইচ্ছা অনুযায়ী পণ্যের দাম অথবা যোগান নিয়ন্ত্রণ করতে পারে। বাজারে একটিমাত্র ফার্ম থাকলে, উৎপাদিত পণ্যের নিকট বিকল্প দ্রব্য না থাকলে এবং সর্বোপরি প্রতিযোগী ফার্মের প্রবেশাধিকার না থাকলে পণ্যের যোগানের ওপর ঐ ফার্মের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকে। এক্ষেত্রে একটি ফার্ম পণ্যের দামের ওপর একক প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ, ফার্ম প্রয়োজনে দাম বাড়াতে পারে কিংবা কমাতে পারে। এ বাজারে দাম নির্ধারণে ক্রেতার কোনো ভূমিকা নেই। বিক্রেতা নিজেই তার পণ্যের দাম নির্ধারণ করে। এজন্য একচেটিয়া বাজারে বিক্রেতাকে দাম সৃষ্টিকারী বলা হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
কেন একচেটিয়া বাজারে বিক্রেতাকে দামের স্রষ্টা বলা হয়?
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর