AC রেখা যদি S বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্মটি লোকসান বা ক্ষতি স্বীকার করবে।
যখন কোনো ফার্মের গড় ব্যয় (AC) গড় আয় (AR) অপেক্ষা বেশি হয়, তখন ফার্মটি লোকসান বা ক্ষতি স্বীকার করে। এই ক্ষতি হলো মোট ব্যয়। (TC) এবং মোট আয়ের (TR) পার্থক্য। স্বল্পকালে লোকসান হলেও ফার্মটি উৎপাদন চালিয়ে যাবে কি না, তা গড় পরিবর্তনশীল ব্যয়ের (AVC) ওপর নির্ভর করে। যদি AC > P > AVC হয় তবে ফার্ম উৎপাদন চালাবে।
উদ্দীপকের চিত্রের AC রেখা বিন্দু দিয়ে অতিক্রম করলে চিত্রটি হবে নিম্নরূপ-উদ্দীপকের চিত্রে ভারসাম্য উৎপাদনের পরিমাণ Q = 24 একক এবং দাম বা গড় আয় (AR) হলো 36। AC রেখা S বিন্দু দিয়ে অতিক্রম করায় 24 একক উৎপাদনে নতুন গড় ব্যয় (AC) হবে 48।এক্ষেত্রে, একক প্রতি ক্ষতি = নতুন গড় ব্যয় (AC) - গড় আয় (AR) = 48-36- = 12
∴ মোট ক্ষতি = একক প্রতি ক্ষতি × উৎপাদনের পরিমাণ= 12 × 24 = 288 ।
পূর্বের অবস্থায় ফার্মটি 288 টাকা অস্বাভাবিক P, R, C মুনাফা অর্জন করছিল। কিন্তু AC রেখা S বিন্দু দিয়ে অতিক্রম করার ফলে ফার্মটি এখন 288 টাকা লোকসান করছে। যদি এই লোকসানের পরিমাণ মোট স্থির ব্যয় (TFC) অপেক্ষা কম হয়, অর্থাৎ, দাম (P), গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) অপেক্ষা বেশি হলে ফার্মটি স্বল্পকালে লোকসান সত্ত্বেও উৎপাদন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। সুতরাং, AC রেখা S বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্মটি মোট 288 টাকা লোকসান স্বীকার করবে।