শেয়ারFacebookWhatsApp

কেন যেকোনো বাজারেই P = MR হয় না?

উত্তর: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যতীত অন্য বাজারসমূহে দাম গড় আয়ের তুলনায় কম বা বেশি হওয়ায় P = MR হয় না। একচেটিয়া বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে অধিক পরিমাণ পণ্য বিক্রয়ের জন্য পণ্যের দাম কমাতে হয়। দাম কমানোর ফলে প্রতিটি অতিরিক্ত একক বিক্রয় থেকে প্রাপ্ত আয় পূর্বের গড় আয় (AR) অপেক্ষা কম হয়। এই বাজারগুলোতে AR রেখা নিম্নগামী হয় এবং MR রেখা AR রেখার নিচে অবস্থান করে। তাই এই বাজারগুলোতে দাম (P) বা AR কখনোই MR এর সমান হয় না।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

কেন যেকোনো বাজারেই P = MR হয় না?

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ করো:

নটরডেম কলেজ · 2026

উত্তর

যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং একজন মাত্র ক্রেতা থাকে তা দ্বি-পাক্ষিক একচেটিয়া বাজার।

উত্তর

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যতীত অন্য বাজারসমূহে দাম গড় আয়ের তুলনায় কম বা বেশি হওয়ায় P = MR হয় না। একচেটিয়া বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে অধিক পরিমাণ পণ্য বিক্রয়ের জন্য পণ্যের দাম কমাতে হয়। দাম কমানোর ফলে প্রতিটি অতিরিক্ত একক বিক্রয় থেকে প্রাপ্ত আয় পূর্বের গড় আয় (AR) অপেক্ষা কম হয়। এই বাজারগুলোতে AR রেখা নিম্নগামী হয় এবং MR রেখা AR রেখার নিচে অবস্থান করে। তাই এই বাজারগুলোতে দাম (P) বা AR কখনোই MR এর সমান হয় না।

উত্তর

উদ্দীপকের চিত্রে প্রদর্শিত ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। কোনো ফার্মের গড় আয় (AR) গড় ব্যয় (AC) অপেক্ষা বেশি হলে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করে। মোট আয় (TR) এবং মোট ব্যয়ের (TC) পার্থক্য 'ই'- ফার্মের মুনাফা। এক্ষেত্রে একচেটিয়া ফার্মের গড় ব্যয় রেখা গড় আয় রেখার নিচে অবস্থান করে। উদ্দীপকের চিত্রে E বিন্দুতে MR এবং MC রেখা পরস্পরকে ছেদ করায় ফার্মটি ভারসাম্য অর্জন করেছে। এই ভারসাম্য বিন্দুতে উৎপাদনের পরিমাণ (Q) হলো 24 একক। এই উৎপাদনে ফার্মের দাম বা গড় আয় (AR) হলো 36 টাকা এবং গড় ব্যয় (AC) হলো 24 টাকা। এক্ষেত্রে, একক প্রতি মুনাফা = গড় আয় (AR) – গড় ব্যয় (AC) = 36-24 = 12 ∴ মোট মুনাফা (n) = একক প্রতি মুনাফা × উৎপাদনের পরিমাণ = 12 × 24 = 288 ∴ যেহেতু AR > AC, তাই ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। সুতরাং, উদ্দীপক হতে ফার্মের মোট মুনাফার পরিমাণ হলো 288।

উত্তর

AC রেখা যদি S বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্মটি লোকসান বা ক্ষতি স্বীকার করবে। যখন কোনো ফার্মের গড় ব্যয় (AC) গড় আয় (AR) অপেক্ষা বেশি হয়, তখন ফার্মটি লোকসান বা ক্ষতি স্বীকার করে। এই ক্ষতি হলো মোট ব্যয়। (TC) এবং মোট আয়ের (TR) পার্থক্য। স্বল্পকালে লোকসান হলেও ফার্মটি উৎপাদন চালিয়ে যাবে কি না, তা গড় পরিবর্তনশীল ব্যয়ের (AVC) ওপর নির্ভর করে। যদি AC > P > AVC হয় তবে ফার্ম উৎপাদন চালাবে। উদ্দীপকের চিত্রের AC রেখা বিন্দু দিয়ে অতিক্রম করলে চিত্রটি হবে নিম্নরূপ-উদ্দীপকের চিত্রে ভারসাম্য উৎপাদনের পরিমাণ Q = 24 একক এবং দাম বা গড় আয় (AR) হলো 36। AC রেখা S বিন্দু দিয়ে অতিক্রম করায় 24 একক উৎপাদনে নতুন গড় ব্যয় (AC) হবে 48।এক্ষেত্রে, একক প্রতি ক্ষতি = নতুন গড় ব্যয় (AC) - গড় আয় (AR) = 48-36- = 12 ∴ মোট ক্ষতি = একক প্রতি ক্ষতি × উৎপাদনের পরিমাণ= 12 × 24 = 288 । পূর্বের অবস্থায় ফার্মটি 288 টাকা অস্বাভাবিক P, R, C মুনাফা অর্জন করছিল। কিন্তু AC রেখা S বিন্দু দিয়ে অতিক্রম করার ফলে ফার্মটি এখন 288 টাকা লোকসান করছে। যদি এই লোকসানের পরিমাণ মোট স্থির ব্যয় (TFC) অপেক্ষা কম হয়, অর্থাৎ, দাম (P), গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) অপেক্ষা বেশি হলে ফার্মটি স্বল্পকালে লোকসান সত্ত্বেও উৎপাদন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। সুতরাং, AC রেখা S বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্মটি মোট 288 টাকা লোকসান স্বীকার করবে।
HSCEconomics 1st Paperনটরডেম কলেজ 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।