উদ্দীপকে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করে। AC রেখা যদি ভারসাম্য অবস্থায় AR এর ওপর অবস্থান করে তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু যদি AC রেখা AR রেখার নিচে অবস্থান করে তাহলে অস্বাভাবিক মুনাফ অর্জন করে। আর AR রেখার সাথে স্পর্শ করে থাকলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। উদ্দীপকের E বিন্দুতে ফার্মের প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয় সমান হয়েছে। একই সাথে MC রেখার ঢাল > MR রেখার ঢাল হয়েছে। অর্থাৎ E বিন্দুতে ভারসাম্যের দুটি শর্ত পালিত হওয়ায় E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এ অবস্থায় ভারসাম্য পরিমান OQ, দাম OP এবং গড় ব্যয় OP ফার্মের, মোট আয় (TR)=OP×OQ=OPGQআর, মোট ব্যয় (TC)=OP×OQ=OPGQমুনাফা =OPGQ-OPGQ=0সুতরাং, উদ্দীপকের চিত্রে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করে।