উদ্দীপকের বাজারব্যবস্থা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এমন এক বাজারব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতিতে দরকষাকষির মাধ্যমে একটি সমজাতীয় দ্রব্য কোনোরূপ বিধিনিষেধ ছাড়া অবাধে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। বাজারে চাহিদা ও যোগান দ্বারা পণ্যের মূল্য একবার নির্ধারিত হলে কোনো একজন ক্রেতা বা বিক্রেতার পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়।অর্থাৎ এ বাজারে দাম স্থির থাকার কারণে গড় আয় (AR) = প্রান্তিক আয় (MR) = দাম (P) হয়। কিন্তু উদ্দীপকের চিত্রে দেখা যাচ্ছে, গড় আয় AR রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী আবার MR রেখা AR রেখার নিচে অবস্থান করছে, যা মূলত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বরং এটি একচেটিয়া বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ