বর্ষার সময় ফার্মটির গড় ব্যয় (AC)-এর চেয়ে গড় আয় (AR) কম হওয়ায় ফার্মটি ক্ষতির সম্মুখীন হবে। নিচে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো-
চিত্র: বর্ষার সময় ফার্মটির ক্ষতি স্বীকার
উদ্দীপকে লক্ষ করা যায়, বর্ষার পানিতে ঘাস ডুবে যাওয়ায় ফার্মটির গড় ব্যয় রেখা AC থেকেউপরে AC1 এ স্থানান্তরিত হয়। এতে গড় ব্যয় OP1 হতে বেড়ে OP2 হয়। এ অবস্থায় গড় ব্যয় OP₂ তে ভারসাম্য দাম OP0 এর চেয়ে বেশি হয়। ফলে বর্ষার সময় ফার্মটির উৎপাদন OQ1, দাম OP2 এবং গড় ব্যয় OP₂। সুতরাং-
সুতরাং ফার্মটির ক্ষতির পরিমাণ POP₂GE হবে। এমতাবস্থায় ফার্মটির গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) যদি গড় আয়ের চেয়ে কম হয়। তবে ফার্মটির ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে। আর যদি AVC > AR হয়, তবে ফার্মটি উৎপাদন বন্ধ করে দিবে। পরিশেষে বলা যায়, উল্লিখিত ফার্মটি বর্ষার সময় POP₂GE পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে।