পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে দামগ্রহীতা বলা হয়- ব্যাখ্যা কর।
উত্তর: পূর্ণ প্রতিযোগিতায় অসংখ্য ফার্ম বা বিক্রেতা এবং ক্রেতা থাকে। প্রত্যেক ফার্ম একই জাতীয় পণ্য উৎপাদন করে। একটি ফার্ম আলাদাভাবে বাজারের মোট যোগানের একটি অতি ক্ষুদ্র অংশ উৎপাদন ও যোগান নিয়ন্ত্রণ করে মাত্র। তাই এককভাবে কোনো ফার্ম বা ক্রেতা বাজার দামকে প্রভাবিত করতে পারে না। বরং চাহিদা ও যোগানের সমন্বয়ে যে দাম বাজারে নির্ধারিত হয় প্রত্যেক ক্রেতা-বিক্রেতা সে দাম গ্রহণ করে। এজন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে 'দামগ্রহীতা' বা Price Taker বলা হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে দামগ্রহীতা বলা হয়- ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর