দাম হ্রাস না পেয়ে 10 টাকায় স্থির থাকলে AR ও MR-এর সূচি তৈরি করে সূচির ভিত্তিতে AR ও MR রেখা অঙ্কন করে বাজার ব্যরস্থার প্রকৃতির ওপর মন্তব্য করা হলো-
সূচির ভিত্তিতে গড় আয় (AR) ও প্রান্তিক আয় (MR) রেখা অঙ্কন করা হলো-
চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় আয় ও প্রান্তিক আয় নির্দেশ করা হয়েছে। বিক্রয়ের পরিমাণ যখন 1 কেজি গড় আয় ও প্রান্তিক আয় তখন 10 টাকা, যাদের সমন্বয় সূচক বিন্দু ৪, এভাবে বিক্রয়ের পরিমাণ 2, 3 ও 4 কেজি হলে সবক্ষেত্রে গড় আয় ও প্রান্তিক আয় 10 টাকা হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b, c ও d। এই a, b, c, d বিন্দুগুলো যোগ করে গড় আয় (AR) ও প্রান্তিক আয় (MR) রেখা পাওয়া যায়।চিত্র থেকে লক্ষ করা যায়, AR = MR রেখা ভূমি অক্ষের সমান্তরাল, যা বিক্রয়ের মান যতই পরিবর্তিত হয় না কেন দাম, গড় আয় ও প্রান্তিক আয় একই থাকে। এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য।পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম বাজার নির্ধারিত দামে দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয় করে। একক কোনো ফার্ম বাজার দামকে প্রভাবিত করতে পারে না।