AC রেখা দাম বা গড় আয় রেখার নিচে থাকলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে।
ফার্মের মুনাফার প্রকৃতি AC রেখার অবস্থানের ওপর নির্ভর করে। সাধারণত ফার্মের AC রেখা যদি ভারসাম্য অবস্থায় AR রেখার ওপরে অবস্থান করে তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। আর যদি AC রেখা AR রেখার নিচে অবস্থান করে তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তবে AR রেখার সাথে AC রেখা স্পর্শ করে থাকলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে।
উদ্দীপকের Y পণ্যের বাজারে অসংখ্য ক্রেতা-বিক্রেতা সমজাতীয় দ্রব্য উৎপাদন ও বিক্রয় করে। এ বাজারে প্রতিযোগিরা অবাধে প্রবেশ ও প্রস্থানের সুযোগ পায়। অর্থাৎ এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। নিচে এরূপ বাজারের অতিরিক্ত মুনাফা অর্জনের বিষয়টি চিত্রে ব্যাখ্যা করা হলো:
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এক্ষেত্রে ফার্মের গড় ব্যয় (AC) = OP0, দাম (P) = OP1, এবং পরিমাণ (Q) = Q0। তাহলে মোট আয় (TR) OP1,EQ0, আর, মোট ব্যয় (TC) OP0FQ। সুতরাং, মুনাফা = OP1EQ0 - OP0FO0 = P0P1EF0। অর্থাৎ AC রেখা ফার্মের দাম রেখার নিচে। অবস্থান করলে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করে।