শেয়ারFacebookWhatsApp

পূর্ণ প্রতিযোগিতা এবং অপূর্ণ প্রতিযোগিতা উভয় বাজারে কি AR MR হয় ব্যাখ্যা করো।

উত্তর: শুধু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR = MR হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকায় এককভাবে কেউই দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করতে পারে না। তাই বাজার জুড়ে প্রতি একক দ্রব্যের দাম একই থাকে। এ কারণে বিক্রয় বাড়ালেও দাম একই থাকে। তাই এ বাজারে AR = MR হয়। কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয়ের পরিমাণ বাড়ালে দাম হ্রাস পায়। তাই বিক্রয় বৃদ্ধি সাথে AR ও MR কমতে থাকে। কিন্তু MR ও AR এর তুলনায় অধিক হারে কমে যায়। এ কারণে এ বাজারে AR > MR হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

পূর্ণ প্রতিযোগিতা এবং অপূর্ণ প্রতিযোগিতা উভয় বাজারে কি AR MR হয় ব্য…

উদ্দীপক

'XX^{\prime} ও 'YY^{\prime} দুটি পণ্য 'XX^{\prime} পণ্যটির বাজারে একজন মাত্র বিক্রেতা। অপরদিকে Y পণ্যের বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতার সমাগম' রয়েছে এবং সমজাতীয় দ্রব্য উৎপাদন ও বিক্রয়ে প্রতিযোগিরা অবাধে প্রবেশ ও প্রস্থানের সুযোগ পায়।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

যে দ্রব্যের ক্রয়-বিক্রয় স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় সে দ্রব্যের দ্রব্যের বাজারকে অতি স্বল্পকালীন বাজার বলে।

উত্তর

শুধু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR = MR হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকায় এককভাবে কেউই দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করতে পারে না। তাই বাজার জুড়ে প্রতি একক দ্রব্যের দাম একই থাকে। এ কারণে বিক্রয় বাড়ালেও দাম একই থাকে। তাই এ বাজারে AR = MR হয়। কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয়ের পরিমাণ বাড়ালে দাম হ্রাস পায়। তাই বিক্রয় বৃদ্ধি সাথে AR ও MR কমতে থাকে। কিন্তু MR ও AR এর তুলনায় অধিক হারে কমে যায়। এ কারণে এ বাজারে AR > MR হয়।

উত্তর

উদ্দীপকের 'XX^{\prime} পণ্যের বাজারটি একচেটিয়া বাজার। যে বাজারে অসংখ্য ক্রেতা ও একজন মাত্র বিক্রেতা বা উৎপাদক থাকে তাকে একচেটিয়া বাজার বলে। সাধারণত এ. বাজারে একভাবে বিক্রেতা বা উৎপাদক তার ইচ্ছামতো দ্রব্যের দাম ও যোগান নিয়ন্ত্রণ করে থাকে। ফলে এ বাজারে বিক্রেতা বা উৎপাদক অধিকাংশ সময় অস্বাভাবিক অর্জন করে থাকে। এ বাজারের কোনো নিকট পরিবর্তক দ্রব্য থাকে না। উদ্দীপকে 'XX^{\prime} পণ্যটির বাজারে একজন মাত্র বিক্রেতা রয়েছে। উক্ত 'XX^{\prime} পণ্যের কোনো বিকল্প বা নিকট পরিবর্তক দ্রব্য না থাকায় বিক্রেতা, বেশি' পরিমাণ মুনাফা অর্জন করতে পারে। অর্থাৎ একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যের সাথে 'XX^{\prime} পণ্যের বাজারের বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। সুতরাং বলা যায়, 'XX^{\prime} পণ্যের বাজারটি হলো একচেটিয়া বাজার।

উত্তর

AC রেখা দাম বা গড় আয় রেখার নিচে থাকলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। ফার্মের মুনাফার প্রকৃতি AC রেখার অবস্থানের ওপর নির্ভর করে। সাধারণত ফার্মের AC রেখা যদি ভারসাম্য অবস্থায় AR রেখার ওপরে অবস্থান করে তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। আর যদি AC রেখা AR রেখার নিচে অবস্থান করে তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তবে AR রেখার সাথে AC রেখা স্পর্শ করে থাকলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। উদ্দীপকের Y পণ্যের বাজারে অসংখ্য ক্রেতা-বিক্রেতা সমজাতীয় দ্রব্য উৎপাদন ও বিক্রয় করে। এ বাজারে প্রতিযোগিরা অবাধে প্রবেশ ও প্রস্থানের সুযোগ পায়। অর্থাৎ এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। নিচে এরূপ বাজারের অতিরিক্ত মুনাফা অর্জনের বিষয়টি চিত্রে ব্যাখ্যা করা হলো: চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এক্ষেত্রে ফার্মের গড় ব্যয় (AC) = OP0, দাম (P) = OP1, এবং পরিমাণ (Q) = Q0। তাহলে মোট আয় (TR) OP1,EQ0, আর, মোট ব্যয় (TC) OP0FQ। সুতরাং, মুনাফা = OP1EQ0 - OP0FO0 = P0P1EF0। অর্থাৎ AC রেখা ফার্মের দাম রেখার নিচে। অবস্থান করলে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করে।
HSCEconomics 1st Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।