উদ্দীপকে ফার্মের গড় ব্যয় ১০ টাকা বৃদ্ধি পেলে স্বল্পকালে ফার্মটি স্বাভাবিক মুনাফায় উৎপাদন চালিয়ে যাবে।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম কখনো স্বাভাবিক মুনাফা, কখনো অতিরিক্ত মুনাফা এবং কখনো ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যায়। ফার্মের গড় আয় বা দাম অপেক্ষা গড় ব্যয় বেশি হলে ক্ষতি হয়। কিন্তু ফার্মের গড় পরিবর্তনীয় ব্যয় অপেক্ষা দাম বেশি হলে ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে গেলে ক্ষতির পরিমাণ কম হয়।
উদ্দীপকে ফার্মের ভারসাম্য পরিমাণ ৪০ একক এবং দাম ৪০ টাকা আয় গড় ব্যয় ১০ টাকা বাড়লে গড় ব্যয় হবে ৪০ টাকা।
অতএব, ফার্মের মুনাফা = মোট ব্যয় - মোট আয়
= (80x80) - (80 x 80) = 0
অর্থাৎ ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। কিন্তু উৎপাদন বন্ধ করলে ফার্মের ক্ষতি পরিমান হবে মোট স্থির ব্যয়ের সমান। সুতরাং, এ অবস্থায় ফার্ম উৎপাদন চালিয়ে যাবে।
স্বল্পকালে ফার্মের গড় পরিবর্তনীয় ব্যয়ের সাপেক্ষে উৎপাদন সিদ্ধান্ত নেওয়া হয়। ফার্মের গড় পরিবর্তনীয় ব্যয় যদি দামের চেয়ে কম হয় তবে ফার্ম উৎপাদন চালিয়ে গেলে স্থির ব্যয়ের কিছু অংশ ফার্ম উঠাতে পারে। কিন্তু যদি উৎপাদন বন্ধ করে দিলে স্থির ব্যয়ের পুরোটাই ফার্মকে বহন করতে হয়। উদ্দীপকে যেহেতু ফার্ম তার পুরো ব্যয়ই উঠাতে পারছে তাই উৎপাদন, বন্ধ করা সম্পূর্ণ অযৌক্তিক। সুতরাং, উদ্দীপকে ফার্মের গড় ব্যয় ১০ টাকা বৃদ্ধি পেলে ফার্মের উৎপাদন চালিয়ে যাওয়া যাবে।