শেয়ারFacebookWhatsApp

মুদ্রা বাজার কী?

উত্তর: ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বল্পমেয়াদি ঋণ হিসাবে অর্থের লেনদেনের সমষ্টিগত কার্যক্রমের বাজারকে মুদ্রা বাজার বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মুদ্রা বাজার কী?

উদ্দীপক

'AA^{\prime} ও 'BB^{\prime} দুটি পণ্য। 'AA^{\prime} পণ্যটি একটি মাত্র প্রতিষ্ঠানই সরবরাহ করে, যার কোনো বিকল্প দ্রব্য নেই। অপরদিকে 'BB^{\prime} পণ্যটির বাজারে সমজাতীয় পণ্য উৎপাদনে অবাধ প্রতিযোগিতা লক্ষ করা যায়। যেখানে ক্রেতা-বিক্রেতা কেউই দামকে প্রভাবিত করতে পারে না।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বল্পমেয়াদি ঋণ হিসাবে অর্থের লেনদেনের সমষ্টিগত কার্যক্রমের বাজারকে মুদ্রা বাজার বলে।

উত্তর

বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। একই ব্যবস্থাপনা ও মালিকানার অধীনে কোনো দ্রব্য উৎপাদনকারী স্বয়ংসম্পূর্ণ ইউনিটকে ফার্ম বলে। অন্যদিকে, সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত বিভিন্ন ব্যবস্থাপনার অধীনে ক্রিয়াশীল সব ফার্মের সমষ্টিকে শিল্প বলে। ফার্ম হলো একক উৎপাদক প্রতিষ্ঠান। সে হিসেবে এটি শিল্পের সদস্য। অন্যদিকে, একই দ্রব্য উৎপাদনকারী ফার্মগুলো নিয়ে শিল্প গঠিত হয়। একটি শিল্পে সাধারণত অনেকগুলো ফার্ম থাকে।

উত্তর

উদ্দীপকের 'BB^{\prime} পণ্যের বাজারটি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতার বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। এ বাজারে একটি সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করা হয়। পূর্ণ প্রতিযোগিতায় ক্রেতা-বিক্রেতা বাজারে বিদ্যমান দাম সম্পর্কে পূর্ণভাবে জ্ঞাত থাকে। ফলে প্রত্যেক বিক্রেতা একই দামে পণ্য বিক্রয় করে থাকে। এ বাজার থেকে কোনো বিক্রেতা চলে যেতে কিংবা নতুন কোনো বিক্রেতা যোগদান করতে পারে।উদ্দীপকের 'BB^{\prime} পণ্যের বাজারে সমজাতীয় উৎপাদনে অবাধ প্রতিযোগিতা লক্ষ করা যায়। যেখানে ক্রেতা বিক্রেতা কেউই দামকে প্রভাবিত 'করতে পারে না। উৎপাদিত পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করে। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্যের সাথে 'BB^{\prime} বাজারের বৈশিষ্ট্যের মিল লক্ষ করা যায়। সুতরাং, উদ্দীপকের 'BB^{\prime} বাজার হলো পূর্ণ প্রতিযোগিতার বাজার।

উত্তর

উদ্দীপকে 'AA^{\prime} পণ্যের বাজার একচেটিয়া বাজার হলেও 'BB^{\prime} পণ্যের বাজার হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া বাজারে একজন মাত্র উৎপাদনকারী বা বিক্রেতা থাকে এবং দ্রব্যের কোনো ঘনিষ্ঠ বিকল্প থাকে না। অন্যদিকে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বহুসংখ্যক ক্রেতা- বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একই দামে ক্রয়-বিক্রয় করে থাকে।উদ্দীপকের 'AA^{\prime} পণ্যটির সরবরাহকারী মাত্র একটি প্রতিষ্ঠান এবং যা কোনো বিকল্প দ্রব্য নেই। তাই 'AA^{\prime} পণ্যের বাজারটি একচেটিয়া বাজার। পক্ষান্তরে, 'BB^{\prime} পণ্যের বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকায় একই দামে পণ্য ক্রয়-বিক্রয় হয়। তাই 'BB^{\prime} পণ্যের বাজার হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়ায় কেবল একটি ফার্ম নিয়ে শিল্প গঠিত হয়। অপরদিকে, পূর্ণ প্রতিযোগিতায় সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত অনেকগুলো ফার্ম নিয়ে শিল্প গঠিত হয়। একচেটিয়া বাজারে বিক্রেতা দাম ও যোগান নিয়ন্ত্রণ করার কারণে উৎপাদনকম হয়। পক্ষান্তরে, পূর্ণ প্রতিযোগিতায় বাজারে অসংখ্য ফার্ম থাকায় এখানে উৎপাদন বেশি হয়। একচেটিয়া বাজার অবস্থা সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ ধারণা থাকে না। কিন্তু পূর্ণ প্রতিযোগিতায় বাজার অবস্থা সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ ধারণা থাকে। একচেটিয়া বাজারে ফার্ম তার LAC (দীর্ঘকালীন গড় খরচ) রেখার সর্বনিম্ন বিন্দুতে পৌছার আগেই ভারসাম্য অর্জন করে। ফলে ফার্ম অদক্ষই থেকে যায়। পক্ষান্তরে, পূর্ণ প্রতিযোগিতায় সব ফার্ম তার LAC রেখার সর্বনিম্ন বিন্দুতে উৎপাদন করে, যা ফার্মের কাম্য উৎপাদন ক্ষমতা নির্দেশ করে।
HSCEconomics 1st Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।