উদ্দীপকের 'ক' ও 'খ' চিত্রে যথাক্রমে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে।
যে বাজারে অসংখ্য ক্রেতা-বিক্রেতা কোনো নির্দিষ্ট দামে দ্রব্য ক্রয় বিক্রয় করে তা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ ধরনের বাজারে দ্রব্যের দাম স্থির থাকায় গড় আয় ও প্রান্তিক আয় দামের সমান হয়। অন্যদিকে, কতিপয় ক্রেতা-বিক্রেতার মধ্যে দ্রব্যের ক্রয়-বিক্রয় হলে তা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ বাজারে বিক্রয় বৃদ্ধির সাথে গড় আয় ও প্রান্তিক আয় হ্রাস পায়।
উদ্দীপকের ক চিত্রে দ্রব্যের দাম স্থির থাকায় দাম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে। এখানে দ্রব্যের দাম, গড় আয় ও প্রান্তিক আয় পরস্পর সমান। সুতরাং এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করছে। অন্যদিকে 'খ' চিত্রে বিক্রয় বৃদ্ধির সাথে সাথে দ্রব্যের দাম হ্রাস পেয়েছে। তাই দাম= গড় আয় রেখা ও প্রান্তিক আয় রেখা ডানদিকে নিম্নগামী হয়েছে। অতএব এটি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। বাজারদ্বয়ের মধ্যে ক্রেতা-বিক্রেতার সংখ্যা, দাম নির্ণয়, দ্রব্যের প্রকৃতি, ফার্মের গড় ও প্রান্তিক আয় নির্ণয় ইত্যাদি দিক থেকে পার্থক্য রয়েছে।