শেয়ারFacebookWhatsApp

কেন অতিস্বল্পকালীন বাজারে যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়?

উত্তর: অতি স্বল্পকালীন বাজারের স্থায়ীত্ব কম সময়ব্যাপী হয় বলে এ বাজারে যোগান অস্থিতিস্থাপক। কোনো দ্রব্যের ক্রয়-বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হলে সে দ্রব্যের বাজারকে অতি স্বল্পকালীন বাজার বলে। যেমন- মাছ, দুধ, শাকসবজি ইত্যাদির বাজার। এ ধরনের বাজার কয়েক ঘণ্টা বা কয়েক দিন স্থায়ী হয়। এ কারণে ধরনের বাজার যোগান চাহিদা অনুযায়ী বৃদ্ধি করা সম্ভব না। ফলে দাম বাড়লেও যোগান বাড়ে না। তাই এ ধরনের বাজারে যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক বা লম্ব অক্ষের সমান্তরাল হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

কেন অতিস্বল্পকালীন বাজারে যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়?

হলিক্রস কলেজ · 2024

উত্তর

কোনো দ্রব্যের ক্রয়-বিক্রয় একজন বিক্রেতা ও একজন ক্রেতার মধ্যে সংগঠিত হলে তা দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার।

উত্তর

অতি স্বল্পকালীন বাজারের স্থায়ীত্ব কম সময়ব্যাপী হয় বলে এ বাজারে যোগান অস্থিতিস্থাপক। কোনো দ্রব্যের ক্রয়-বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হলে সে দ্রব্যের বাজারকে অতি স্বল্পকালীন বাজার বলে। যেমন- মাছ, দুধ, শাকসবজি ইত্যাদির বাজার। এ ধরনের বাজার কয়েক ঘণ্টা বা কয়েক দিন স্থায়ী হয়। এ কারণে ধরনের বাজার যোগান চাহিদা অনুযায়ী বৃদ্ধি করা সম্ভব না। ফলে দাম বাড়লেও যোগান বাড়ে না। তাই এ ধরনের বাজারে যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক বা লম্ব অক্ষের সমান্তরাল হয়।

উত্তর

উদ্দীপকের 'ক' ও 'খ' চিত্রে যথাক্রমে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। যে বাজারে অসংখ্য ক্রেতা-বিক্রেতা কোনো নির্দিষ্ট দামে দ্রব্য ক্রয় বিক্রয় করে তা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ ধরনের বাজারে দ্রব্যের দাম স্থির থাকায় গড় আয় ও প্রান্তিক আয় দামের সমান হয়। অন্যদিকে, কতিপয় ক্রেতা-বিক্রেতার মধ্যে দ্রব্যের ক্রয়-বিক্রয় হলে তা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ বাজারে বিক্রয় বৃদ্ধির সাথে গড় আয় ও প্রান্তিক আয় হ্রাস পায়। উদ্দীপকের ক চিত্রে দ্রব্যের দাম স্থির থাকায় দাম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে। এখানে দ্রব্যের দাম, গড় আয় ও প্রান্তিক আয় পরস্পর সমান। সুতরাং এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করছে। অন্যদিকে 'খ' চিত্রে বিক্রয় বৃদ্ধির সাথে সাথে দ্রব্যের দাম হ্রাস পেয়েছে। তাই দাম= গড় আয় রেখা ও প্রান্তিক আয় রেখা ডানদিকে নিম্নগামী হয়েছে। অতএব এটি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। বাজারদ্বয়ের মধ্যে ক্রেতা-বিক্রেতার সংখ্যা, দাম নির্ণয়, দ্রব্যের প্রকৃতি, ফার্মের গড় ও প্রান্তিক আয় নির্ণয় ইত্যাদি দিক থেকে পার্থক্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের চিত্রদ্বয়ে 'EE^{\prime} বিন্দুতে বাজার ভারসাম্যের শর্ত কার্যকর হবে। স্বল্পকালের ফার্মের ভারসাম্য অর্জনের শর্ত দুটি। প্রথমত, ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। অর্থাৎ MR=MC হবে। দ্বিতীয়ত, ফার্মের MC রেখার ঢাল MR রেখার ঢাল অপেক্ষা অধিক হতে হবে। যে বিন্দুতে এ দুটি শর্ত পালিত হবে সেখানে ফার্ম ভারসাম্য অর্জন করবে। উদ্দীপকের 'ক' চিত্রে চিহ্নিত বিন্দুতে F, E ও H। এখানে E বিন্দুটি ফার্মের দাম বা গড় আয় ও প্রান্তিক আয় রেখার ওপর অবস্থিত। তাই এ বিন্দু দিয়ে ফার্মের প্রান্তিক ব্যয় রেখা গমন করলে ভারসাম্যের দুটি শর্ত পালিত হবে। অন্যদিকে, খ চিত্রে, তিনটি বিন্দু F, H ও E। এখানেও একমাত্র বিন্দুই MR রেখার ওপর অবস্থিত। একমাত্র E বিন্দু দিয়ে MC রেখা গমন করলেই কেবল ভারসাম্যের দুটি শর্ত পালিত হবে। অতএব, চিত্রদ্বয়ের E বিন্দুতে বাজার ভারসাম্যের শর্ত কার্যকর হবে। যে কোনো ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চায়। এক্ষেত্রে ফার্মের মুনাফা ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হয়। তাই এটি ভারসাম্যে অর্জনের প্রয়োজনীয় শর্ত। এছাড়াও ফার্মের MC রেখার ঢাল MR রেখার ঢালের চেয়ে বেশি হলে তা ভারসাম্য অর্জনের নিশ্চয়তা দান করে। অতএব, বলা যায়, উদ্দীপকে E বিন্দুতে যেহেতু এ উভয় শর্ত পূরণ হয়েছে তাই এটি ফার্মের ভারসাম্য বিন্দু।
HSCEconomics 1st Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।