উদ্দীপকে AC রেখা AR রেখার সমান (AC= AR) করে অঙ্কন করলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে ।
স্বল্পকালে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করলে AC রেখা AR রেখার নিচে অবস্থান করবে। স্বাভাবিক মুনাফা অর্জন করলে ভারসাম্য বিন্দুতে AC রেখা AR রেখাকে স্পর্শ করবে। অর্থাৎ AC রেখার অবস্থানের ভিন্নতার কারণে ফার্মের মুনাফা বিভিন্ন রকম হয়ে থাকে।
উদ্দীপকে সোহাগ গার্মেন্টস লি. স্বাভাবিক মুনাফা অর্জন করতে হলে ফার্ম AC রেখা AR রেখাকে স্পর্শ করবে।
নিচে চিত্রের সাহায্যে দেখানো হলো :
চিত্রে E বিন্দুতে ফার্মটি ভারসাম্য দুটি শর্ত পালন করায় উক্ত বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে।
এখানে, দ্রব্যের দাম P = 10 টাকা, দ্রব্যের পরিমাণ Q = 15 একক, গড় ব্যয় AC = 10 টাকা।
মোট আয় = TR = (P × Q)
= (10 × 15) = 150
মোট ব্যয় = TC = (AC × Q)
= (15 × 10) = 150
সুতরাং মুনাফা = (TR – TC)
=(150 – 150) = 0
মুনাফার পরিমাণ শূন্য (০) হওয়ায় সোহাগ গার্মেন্টস (লিঃ), স্বাভাবিক মুনাফা অর্জন করছে। সুতরাং বলতে পারি স্বাভাবিক মুনাফা অর্জন করতে হলে ফার্মের AC রেখা AR রেখাকে স্পর্শ করতে হবে।