উদ্দীপকের ডিমের উৎপাদন ও বিপণনের বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক ও মুরগির খাদ্যের বাজার একচেটিয়া বাজার।
যে বাজারে বিক্রেতা একজন কিন্তু ক্রেতা অনেকজন, বাজারে দাম অস্থিতিশীল, ক্রেতা বিক্রেতার বাজারে প্রবেশ প্রস্থানের সুযোগ নেই তাকে একচেটিয়া বাজার বলে। অন্যদিকে অসংখ্য ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট কোন দ্রব্যের বিক্রয়কে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। বাজার দুইটি একে অপরের বিপরীত।
উদ্দীপকের দ্বীপ জেলায় ডিমের উৎপাদন ও বিপণন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্তর্ভুক্ত। অন্যদিকে রহিম সাহেব মুরগির খাদ্যের ব্যবসায়ী। তিনি চাইলে খাদ্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারেন। যা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যা নিচে তুলে ধরা হলোঃ
একচেটিয়া বাজারে বিক্রেতার সংখ্যা একজন কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতার অসংখ্যা।
একচেটিয়া বাজারে দাম অস্থিতিশীল কিন্তু পণ্য প্রতিযোগিতামূলক বাজারে স্থির।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম অবাধ্য প্রবেশ প্রস্থানের সুযোগ পায় কিন্তু একচেটিয়া বাজারে এ সুযোগ থাকে না।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অনেকগুলো সমজাতীয় দ্রব্য থাকলেও একচেটিয়া বাজারে থাকে না।