উদ্দীপকে ভারসাম্য অবস্থায় ফার্ম স্বল্পকালের ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালিয়ে যাবে। উদ্দীপকের বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় পণ্য নির্দিষ্ট দামে কেনাবেচা করে ও প্রতিষ্ঠানের প্রবেশ প্রস্থানের স্বাধীনতা আছে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম কখনো স্বাভাবিক মুনাফা, অতিরিক্ত মুনাফা বা কখনো ক্ষতির স্বীকার করে উৎপাদন চালিয়ে যায়।
ফার্মের গড় আয় অপেক্ষা গড় ব্যয় কম হলে লাভ হয়। কিন্তু ফার্মের গড় পরিবর্তণীয় ব্যয় অপেক্ষা দাম বেশি হলে ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে গেলে ক্ষতির পরিমাণ কম হয়।
উদ্দীপকে ফার্মের E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে।
অতএব ফার্মের ক্ষতি = মোট ব্যয় - মোট আয়
= (২৫ × ৪) - (২০ × ৪)
= ১০০ - ৮০
= ২০
উৎপাদন করলে ফার্মের ক্ষতি,
গড় স্থির ব্যয় × উৎপাদন
= ১০ × ৪
= ৪০
অর্থাৎ ক্ষতি শিকার না করে উৎপাদন না করলে (৪০ - ২০) বা ২০ টাকা বেশি ক্ষতি হবে। তাই ফার্মটির উচিত উৎপাদন কাজ চালিয়ে যাওয়া।